Breaking News

কপিলমুনিতে পেট্রোল ও ডিজেল ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছার কপিলমুনিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক পেট্রোল ও ডিজেল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ ফজলে রাব্বী।

অভিযানকালে সরকারি নির্ধারিত মূল্যের থেকে বেশি দা মে ডিজেল ও পেট্রোল বিক্রয়ের অপরাধে ধনঞ্জয় সাধুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন কপিলমুনি ভূমি অফিসে র তহশিলদার কৃষ্ণপদ দাশ, ভ্রাম্যমাণ আদালতের পেশ কার মোঃ জিয়াদুল্লাহ, মোঃ নাজমুল হোসেন লিটুসহ কপিলমুনি পুলিশ ফাঁড়ি ইনচার্জ ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজারের পেট্রোল ও ডিজেল ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে বিক্রয়ের জন্য সর্তক বার্তা প্রদান করা হয়।

ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখ তে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে জানানো হয়েছে।

 

About admin

Check Also

সড়ক নির্মাণে ব্যক্তিমালিকানাধীন জমির গর্ত কেটে সড়কের মাটি ভরাট, ঝুঁকিতে শতাধিক পরিবার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় সড়ক নির্মাণ কাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অমান্য করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *