Breaking News
Oplus_131072

সাতক্ষীরায় মন্দিরে চুরির রেশ না কাটতেই ফের ব্যবসায়ীর বাড়িতে চুরি,চোর আতঙ্কে পৌরবাসী

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় বারান্দার গ্রিল কেটে ভিতরে ঢুকে চেতনাশক স্প্রে করে বাড়ির সবাইকে অজ্ঞান করে এক হোটেল ব্যব সায়ীর সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৩ মার্চ) ভোর রাত ৩টার দিকে শহরের পুরাতন সাতক্ষীরার ঘোষপাড়া এলাকার সন্তোষ ঘোষের বাড়িতে এঘটনা ঘটে।

দুর্বৃত্তরা স্বর্ণের গহনা ও নগদ টাকা সহ ১২ লক্ষাধিক টা কার মালামাল নিয়ে গেছে। মাত্র চারদিনের ব্যবধানে শহ রের তিনটি চুরির ঘটনায় চোর আতঙ্কে রয়েছে সাতক্ষীরা পৌরবাসী।

বাড়ির মালিক সন্তোষ ঘোষ বলেন, বৃহস্পতিবার রাত সা ড়ে ৮টার দিকে আমি বাড়িতে আসি।

রাতে আমরা ঘুমিয়ে পড়ার পর আর কিছু বলতে পারিনা। অন্যদিন রাতে আমি ২/৩ বার উঠি।

কিন্তু আজকে রাতে আমার ঘুম ভাঙেনি। সকালে উঠে দেখি আমার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে আছে। ঘরে তার মা থার কাছে জানালার গ্রিল কাটা। পরে খোঁজ নিয়ে দেখি বাড়ির সব জিনিসপত্র তছনছ করা।

এছাড়া তিন তলার বরান্দার গ্রিল কাটা। তিনি বলেন, ধার না করা হচ্ছে রাতে বাড়ির তিনতলার বারান্দার গ্রিল কে টে দুর্বৃত্তরা ভিতরে ঢোকে।

পরে ঘরের জানালা দিয়ে চেতনা নাশক স্প্রে করে। এক পর্যায় আমার স্ত্রীর মাথার কাছে জানালার গ্রিল কেটে চোরেরা ঘরে ঢুকে সবকিছু তছনছ করে।

এসময় তারা ঘরের আলমীরাতে রাখা প্রায় ৬ ভরি ওজ নের স্বর্ণের গহনা ও নগদ ১৫ হাজার টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে।

পুরাতন সাতক্ষীরার ঘোষপাড়া এলাকার বাসিন্দা বলাই দে জানান, কয়েকদিন আগে কাঠিয়া কর্মকার পাড়া মন্দি ওে চুরি হয়েছে।

দুইদিন আগে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দিরে চু রির ঘটনায় স্বর্ণের গহনাস ২০ লক্ষাধিক টাকার মালামাল
খোয়া গেছে।

শুক্রবার ভোর রাত ৩টার দিকে একই এলা কার হোটেল ব্যবসায়ী সন্তোষ ঘোষের বাড়িতে ফের চুরির ঘটনা ঘটায় এই এলাকায় সাধারণ মানুষের মাঝে বিশেষ করে সংখ্য লঘু সম্প্রদায়ের মধ্যে চোর আতঙ্ক দেখা দিয়ে ছে।

তারা চরমভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি রাতে এলাকায় পুলিশ টহলের ব্যবস্থা করার জোরদাবি জানান।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মা সুদুর রহমান চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About admin

Check Also

মাদক নির্মূলে সর্বাত্মক ঐক্যের আহ্বান: রেকর্ড ভেঙে কঠোর বার্তা দিলেন ওসি শাহীনুর রহমান

মোঃ আবু বকর সিদ্দিক  মোংলা (বাগেরহাট)ঃ মাদককারবারিদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুল তে মোংলাবাসীর প্রতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *