সাতক্ষীরায় গৃহবধূকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এলাবাসীর মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় কারিনার দাশ (২০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করে ঘরের আড়ায় ঝুলিয়ে দিয়ে শ্বশুর বাড়ির পক্ষ থেকে আত্মহত্যা র প্রচার দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় জেলার পাটকেলঘাটা থানার কাশিপুর দাশপাড়া গ্রামে এঘটনা ঘটে।

এদিকে মায়ের সাথে কথা বলায় কারিনারকে পিটিয়ে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে তার শ্বশুরবাড়ির লোকজনদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে
দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে গৃহবধূর বাবার বাড়ির লেকাজনসহ এলাকাবাসী।

নিহত গৃহবধূ কারিনার দাশ সাতক্ষীরা শহরের বাটকে খা লী গ্রামের সঞ্জয় দাশের মেয়ে ও পাটকেলঘাটা থানার কাশিপুর দাশপাড়া গ্রামের সুজিত দাশের স্ত্রী।

মানববন্ধনে অংশগ্রহণ করে কারিনার মা চপলা দাশ জা নান, বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন তার ওপর সব সময় অত্যাচার নির্যাতন করতো।

কোনদিন দুপুরে মেয়েকে খেতে দিত না। আমরা মেয়েকে আনতে গেলে পাঠাতো না। এমনকি আমাদের পরিবারের কারো সাথে কথা বলতে দিত না। মেয়ে অনেক সময় চুরি করে আমাদের সাথে কথা বলতো। মঙ্গলবার দুপুরে কারি নার চুরি করে মোবাইলে আমার সাথে কথা বলে।

কিন্তু বিষয়টি কিভাবে তার শ্বশুর বাড়ির লোকজন জেনে যায়। পরে সন্ধ্যার সময় জানতে পারি আমার মেয়ে মারা গেছে। আমি বিশ্বাস করতে পারছিনা।

তিনি অভিযোগ করে বলেন, আমার সাথে ফোনে কথা বলায় জামাই সুজিত, তার বাবা তপন দাশ, মা লিপি দাশ, সুজিতের বড় ভাই শ্যামা পদ দাশ, ছোট ভাই অজিত
দাশ ও মামা মানিক দাম পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করে।

পরে ঘটনা ধাপাচাপা দিতে ঘরের আড়ায় ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার দেয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি মো. আব্দুস সাত্তার, নিহতের মা চপলা দাশ, প্রতিবেশী রবিন সরকার, শঙ্কর কুমারদাশ, অরুনা দাশী প্রমুখ।

প্রতিবেশী রবিন সরকার, কারিনার দাশ মেয়েটা খুব শান্ত শিষ্ট সভাবের ছিল। সবার সাথে সময় হাসিখুশি থাকতো। কিন্তু বিয়ের পর থেকে জানতে পারি শ্বশুর বাড়ির লো কজন তার ওপর খুবই অত্যাচার নির্যাতন করে। বাবার বাড়ির কারো সাথে কথাবলতে দিত না। ঠিকমত খেতেও দিত না।

তারপরও মেয়েঠা মুখ বুজে সব কিছু সহ্য করতো। কিন্তু গতকাল সন্ধ্যায় জানতে পারি মেয়েটা মারা গেছে।

আমার ধারনা তাকে মেরে ফেলা হয়েছে, সে কোনভাবেই আত্মহত্যা করতে পারে না। তিনি দোষীদের শাস্তি দাবি করেন।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎ ফুল কবীর জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

About admin

Check Also

পাইকগাছায় সংঘবদ্ধ সন্ত্রাসী তান্ডব ভাংচুর, লুটপাট ও আটক -২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলায় এক সংখ্যালঘু পরিবা রের বাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা, ভাংচুর, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *