Breaking News

যশোর-২ আসনের নির্বাচন পরবর্তী বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় যৌথ সংবাদ সম্মেলন

কে এম ইদ্রিস আলী,যশোর প্রতিনিধিঃ
৮৬-যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা) সংসদীয় আসনের ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী একটি জা তীয় দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারকে কেন্দ্র করে ঝিক রগাছায় যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৫ মার্চ রবিবার বিকাল ৩টায় ঝিকরগাছা প্রেসক্লাব কার্যালয়ে ঝিকরগাছা চৌগাছা-উপজেলা বিএনপি এ প্রতিবাদ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিকরগাছা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১১ মার্চ ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় দৈনিকে “পদধারী নেতাদের বিশ্বাসঘাতকতায় পরাজয়” শীর্ষক যে সাক্ষাৎ কার প্রকা শিত হয়েছে, তা সম্পূর্ণ বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দে শ্যপ্রণোদিত। এ ধরনের বক্তব্যের মাধ্যমে দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন
এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। লিখিত বক্তব্য তিনি আরো বলেন নির্বাচনে নিজের সীমাহীন ব্যর্থ তায় পরাজিত হয়ে দলীয় হাইকমান্ডের সহানুভূতি পেতে তিনি এখন বিএনপির জনপ্রিয় জ্যৈষ্ঠ নেতা কর্মী দের বিরুদ্ধে মিথ্যাচার বিষোদগার ও চরিত্রহনন করে গণমা ধ্যমে সাক্ষাৎ প্রদান করে বিভ্রান্তির সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। সংবাদপত্রে তার দেয়া সাক্ষাৎকার অকৃ তজ্ঞ তার চরম বহিঃপ্রকাশ ও নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আর কিছু না।
বক্তারা বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জা তীয় সংসদ নির্বাচন দেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরি বেশে সম্পন্ন হয়েছে।
মহান স্বাধীনতার ঘোষক ও বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপত জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। এ ধরনের দলে নেতৃ ত্বের প্রতিযোগিতা ও একাধিক প্রার্থী থাকা স্বাভাবিক এ বং এটি রাজনৈতিক প্রক্রিয়া বলেও তারা উল্লেখ করেন।
তারা জানান, ৮৬-যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা) আস নে ধানের শীষ প্রতীকে দলীয় মনোনীত প্রার্থী ছিলেন ঝি করগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নি। তবে তার প্রার্থীতা ঘোষণার পর দলের অনেক ত্যাগী ও প্রবীণ নেতাকর্মীর মধ্যে অসন্তোষ দেখা দেয় বলে সং বাদ সম্মেলনে দাবি করা হয়।
বক্তাদের মতে, দলীয় কা ঠামোতে কিছু বিতর্কিত সিদ্ধান্ত ও সাংগঠনিক দুর্বলতার কারণে নেতাকর্মীদের মধ্যে হতা শা সৃষ্টি হয় এবং তা নির্বা চনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নির্বাচনী প্রচারণার সময় অনেক ক্ষেত্রে দলীয় ব্যানারের পরিবর্তে ব্যক্তিগত ব্যানারে প্রচারণা পরিচালনা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এতে দলীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও নেতারা দাবি করেন। তবুও দলীয় হাইকমান্ডের নির্দেশে সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারণা চালান এবং ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সর্বোচ্চ চেষ্টা করেন।
বক্তারা অভিযোগ করেন, নির্বাচনে পরাজয়ের পর নিজে র সীমাবদ্ধতা পর্যালোচনা না করে গণমাধ্যমে দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তারা বলেন, দলের ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে এমন বক্তব্য অত্যন্ত দুঃখজনক এবং এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, নির্বাচনে পরা জয়ের দায় একতরফাভাবে নেতাকর্মীদের ওপর চাপিয়ে দেয়া  বাস্তবসম্মত নয়। তারা গণমাধ্যমের কাছে অনুরোধ জানান, এ বিষয়ে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশ ক রার জন্য।
শেষে বক্তারা বলেন, দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি অটু ট রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং বিভ্রান্তিকর অপপ্রচার থেকে বিরত না থাকলে ভবিষ্যতে দল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এসময় ঝিকরগাছা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোর্তজা এলাহি টিপু ও চৌগাছা বিএনপি’র সভাপতি জহুরুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিকরগাছা প্রেসক্লা বের সকল সাংবাদিকবৃন্দ, ঝিকরগাছা চৌগাছা উপজে লা, পৌর ও সকল ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রে টারি ,উপজেলা যুবদল ওলামা দল ,মহিলা দল, ছাত্রদল সহ কয়েকশ নেতাকর্মী।

About admin

Check Also

হরিণাকুন্ডুতে কৃষকদল নেতা নিহতের ঘটনায় ১২ জনের নামে মামলা,

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার কাপাশহাটিয়া ইউনি য়ন কৃষকদলের নেতা নিহতের ঘটনায় হরিণাকু-ু উপজে লা …

8 comments

  1. Great web site you have got here.. It’s difficult to find high-quality writing like yours these days.
    I seriously appreciate people like you! Take care!! https://tumblr.com/seoquantum

  2. **prostafense**

    ProstAfense is a premium, doctor-crafted supplement formulated to maintain optimal prostate function, enhance urinary performance, and support overall male wellness.

  3. Your style is very unique compared to other folks I’ve read stuff from.

    Thank you for posting when you’ve got the opportunity,
    Guess I’ll just bookmark this blog.

  4. I’ve been surfing online more than 2 hours today, yet I never found any interesting article like yours.
    It’s pretty worth enough for me. In my opinion, if all webmasters and bloggers made good content as you did, the internet will be much more
    useful than ever before.

  5. Why users still use to read news papers when in this technological world all is available on web?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *