Breaking News

ঠাকুরগাঁওয়ে পাম্পে নেই তেল;খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ টানা দুই সপ্তাহ ধরে ঠাকুরগাঁওয়ে পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। যার ফলে বিপাকে পাম্পে তেল নিতে আসা গ্রাহকরা। পাম্পমালিকরা বলছেন, সরবরাহ কম থাকায় এমন সমস্যার সৃষ্টি হচ্ছে।

এদিকে, খোলা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল।

আজ (বুধবার, ১৮ মার্চ) শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায়, পাম্পে জ্বালানি তেল নেয়ার জন্য গ্রাহ কদের দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেও মিল ছে না পর্যাপ্ত পরিমাণ তেল। আবার কিছু কিছু পাম্পের সামনে বেরিকেট দিয়ে বন্ধ রাখা হয়েছে তেল বিক্রি।

একই ছিলো জেলার বিভিন্ন উপজেলাগুলোতেও। জ্বা লানি তেলের ভোগান্তি যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়ি য়েছে।

গ্রাহকরা অভিযোগ করে বলছেন, পাম্পে তেল বিক্রি না হলেও খোলা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে।

রাতের আ ধারে ড্রামে করে অনেক পাম্পে বিক্রি হচ্ছে তে ল। তেলার সংকটন নিরসনের প্রশাসনের ভূমিকা জোরদা র করার দাবি তাদের

এদিকে, ঠাকুরগাঁও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসি য়েশ নের সভাপতি মোস্তাক বলছেন, জেলার ৩৫টি পেট্রোল পাম্পেই জ্বালানি তেল নিয়ে রয়েছে সংকট। সরবরাহ বেশি পেলেই কেটে যাবে এই সংকট।

পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে জে লায় দৈনিক আড়াই লাখ ডিজেল,এক লাখ লিটার পেট্রো ল ও পঞ্চাশ হাজার লিটার অকটেনের চাহিদা থাকে। এর বিপরীতে চার ভাগের এক ভাগ জ্বালানি তেল পাচ্ছেন পাম্পমালিকেরা।

 

About admin

Check Also

যথাযথ মর্যাদায় ঝিকরগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আফজাল হোসেন চাঁদ,ঝিকরগাছা : যশোরের ঝিকর গাছা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *