Related Articles
এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাতটার দিকে উপজেলার নবীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার ছোটবাদকয়া গ্রামের জোহা কুল মাষ্টার এর ছেলে জাহিদুল ইসলাম (৫০) ও সেকেন আলীর ছেলে মনিরুল ইসলাম (২৭)।
লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লালপুর থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে একটি ইজিবাইক যাওয়ার পথে নবীনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রা কের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে আরেক জনের মৃত্যু হয়।
অটোচালকসহ আহত ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন উপজেলার বড়বাদকয়া গ্রামের ইজিবাইক চালক মো: রাব্বি (২২) পিতা সিদ্দিক আলী , মো: বাবুল (৩৫) পিতা ফকির, মিঠুন সাহা (৩৫) পিতা আজিত মন্ডল, রামকৃষ্ণপুর গ্রামের মো: মজনু (৪০) পিতা খালেক, বালিপুর গ্রামের মো: রাজিব (২৫) পিতা ফজলু র রহমান।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করে থানায় নিয়ে যায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
###
Bartabd24.com সব খবর সবার আগে