Breaking News

ঝিকরগাছায় এসএসসি ৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তিতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কেএম ইদ্রিস আলী, যশোর প্রতিনিধিঃ
বন্ধু মানে বিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসা”-এই স্লোগানে ঝিকরগাছায় এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০তম বছরপূর্তি উদযাপন ও ‘ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
২৩ মার্চ সোমবার সকাল থেকে দিনব্যাপী পুনর্মিলনী এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান সনেট কবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদের কোল ঘেঁষে মিশ্রিদেয়াড়া আম্রকাননে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
 বন্ধু-বান্ধবীদের এ মিলন মেলায় ‘রূপসী বাংলার কবি’ জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা আবৃত্তি,সঙ্গীত পরি বেশন বন্ধুদের পারস্পরিক সম্পর্কের ইতিবৃত্ত, নানা-কল্প কাহিনী সহ নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়।
মধ্যাহ্ন প্রীতিভোজ শেষে মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে। অপেশাদার হলে ও সংগীত পরিবেশনায় সুরের মূর্ছনায় এতটুকু ছেদ পড়ে নি ।
 অনুষ্ঠান শেষে নানা ইভেন্টে অংশগ্রহণকারী প্রতিযোগিদে র মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় আমন্ত্রিত অতি থি ঝিকরগাছা প্রেসক্লাবের সভা পতি রফিকুল ইসলাম ও সহ-সভাপতি আতাউর রহমান জসিকে সম্মাননা শুভেচ্ছা স্মারক তুলে দেন ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।

About admin

Check Also

সড়ক নির্মাণে ব্যক্তিমালিকানাধীন জমির গর্ত কেটে সড়কের মাটি ভরাট, ঝুঁকিতে শতাধিক পরিবার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় সড়ক নির্মাণ কাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অমান্য করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *