Breaking News

হরিণাকু-ুতে রাবিয়ানদের ঈদ পুণর্মিলনী

ঝিনাইদহ প্রতিনিধিঃ
“শিকড়ের টানে, হৃদয়ের বন্ধনে-ফিরে দেখা সেই চেনা ক্ষণে” এই শ্লোগানে ঝিনাইদহের হরিণাকু-ুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী রাবিয়ান) দের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২৪ মার্চ) সকাল সাড়ে ৯ টায় রাজশাহী বিশ্ব বিদ্যালয়স্থ হরিণাকু-ু উপজেলা ছাত্র কল্যান সমিতির উদ্যোগে হরিণাকু-ু সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলা মোড়ের দোয়েল চত্বর ঘুরে পুনরায় কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে কলেজ মিলনায়তনে এক স্মৃতি চারণ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাবেক রাবিয়ান এ্যাড. শহিদুজ্জামান শিরু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-ন২ আসনের সংসদ সদস্য সাবেক রাবিয়ান আলী আজম মো: আবু বকর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যাবিপ্রবি)’র ভিসি প্রোফেসর আব্দুল মজিদ, হরিণাকু-ু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, খুলনা বিএল কলেজের অধ্যাপক আতিয়ার রহমান, রাজশাহী ইসলামী ব্যাংক হাসাপাতালের উপ পরিচালক ও মহানগর জামায়াতের সেক্রেটারি হরিণাকু-ুর সন্তান ইমাজ উদ্দিন মন্ডল, উপ জেলা জামায়াতের আমীর বাবুুল হোসেন, হাজী আরশাদ আলী কলেজের অধ্যক্ষ (অব:) মোতালেব হোসেন, সালে হা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোক্তার আলী, সোনালী ব্যাংকের এজিএম হাবিবুর রহমান, অধ্যক্ষ রব জেল হোসেন, সাংবাদিক শাহানুর আলম, প্রধান শিক্ষক মাসুদুল হক টিটু, সহকারী অধ্যাপক বাবুল আক্তারসহ অন্যান্য রাবিয়ান।

বক্তারা শিক্ষার মান উন্নয়ন এবং বিজ্ঞান শিক্ষারপ্রতি বর্তমান হাইস্কুল পড়–য়া ছাত্রদের উদ্বুদ্ধ করে হরিণাকু-ুকে উন্নত ও মডেল উপজেলায় উপনীত করার লক্ষ্যে
আমাদের যার যার জায়গা থেকে কাজ করে যেতে হবে। বক্তারা অবহেলিত এই হরিণাকু-ুর অবকাঠামো ও যোগা যোগ ব্যবস্থার উন্নয়নের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দকে অবহিত করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সালেহা বেগ ম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাহবুব মুর্শেদ শাহীন ও সহকারী শিক্ষক মাজেদুল ইসলাম ।

এ অনুষ্টানে হরিণাকু-ুর প্রথমএকজন নারী শিক্ষিকা মহী য়সী নারীর সম্মাননা স্মারক প্রদান করা হয়।

About admin

Check Also

দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণঃএমপি শেখ রেজাউল ইসলাম রেজু

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ উন্নত জাতি বিনির্মাণে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করে। দেশ ও জাতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *