Breaking News

মোংলায় নৌবাহিনীর জাহাজ উন্মুক্ত, স্বাধীনতা দিবসে দিগরাজ নৌঘাঁটিতে উৎসবমুখর পরিবেশ

মোঃ আবু বকর সিদ্দিক  মোংলা (বাগেরহাট):
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধী নতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ নৌবা হিনী। দিবসটি উপলক্ষে মোংলার দিগরাজ নৌঘাঁটিতে নেওয়া হয় নানা কর্মসূচি।
এর অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য যুদ্ধজাহাজ উন্মু ক্ত রাখার উদ্যোগে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরি বেশ।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মোংলার দিগরা জ নৌঘাঁটিতে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএন এস আবু বকর সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।
সকাল ৯টা থেকে সূর্যাস্ত পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাহাজটি পরিদর্শনে ভিড় করেন। দর্শনার্থীরা জাহাজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং নৌবাহিনীর কার্যক্রম ও সক্ষমতা সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন। এতে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
দিবসটি উপলক্ষে দিগরাজ নৌঘাঁটির মসজিদে শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করা হয়।
এছাড়া ঘাঁটিতে আলোচনা সভা ও দেশাত্মবোধক সাং স্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিতদের মাঝে দেশপ্রেমের চেতনা জাগ্রত করে।
নৌবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতাও আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে ভিন্নমা ত্রা যোগ করে।
দিবসটির বিশেষ আকর্ষণ হিসেবে দিগরাজ নৌঘাঁটিতে উন্মুক্ত রাখা যুদ্ধজাহাজ পরিদর্শন করে দর্শনার্থীরা নৌ বাহিনীর আধুনিকতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।
অনেকেই এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।
নৌবাহিনীর এই আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে বাহিনীর সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে বলে মনে কর ছেন
স্থানীয়রা। তাদের মতে, এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ এবং সশস্ত্র বাহিনীর প্রতি আ স্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#

About admin

Check Also

হরিণাকুন্ডুতে কৃষকদল নেতা নিহতের ঘটনায় ১২ জনের নামে মামলা,

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার কাপাশহাটিয়া ইউনি য়ন কৃষকদলের নেতা নিহতের ঘটনায় হরিণাকু-ু উপজে লা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *