Breaking News

তানোরে মহান স্বাধীনতা দিবস উদযাপন 

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহী তানোরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে (২৬মার্চ-২০২৬) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযা পন করা হয়েছে।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা, কুচকাওয়াজ,বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক কার্যক্রম এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি হয়ে উঠেছিল গৌরব ও স্মৃতিচারণের এক অনন্য উপলক্ষ।
এদিন সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে  ৩১ বার তপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।
এরপর সকাল ৮ টায় তানোর উপজেলা মিনি স্টেডিয়াম  মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।
এ সময় তার পাশে অবস্থান করছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ।
এদিকে জাতীয় পতাকা উত্তোলন শেষে তার বক্তব্যে  বলে ন, আজকে সারা দেশব্যাপী যে দিনটি উদযাপন হচ্ছেএটি ধারে পাওয়া নয়।
এই আমার ভাইয়ের রক্ত দিয়ে কেনা।  ১৯৭১ সালে রক্ত ক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এদেশের মুক্তিকামী জনতা পাক সেনাদের সঙ্গে যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল।
তিনি বলেন, আমরা আজকের দিনের অনেক ঘটনা হয় তো ভুলে যাব। কিন্তু দেশ স্বাধীনের জন্য রক্তক্ষয়ী যুদ্ধের কথা আমরা কোনদিনও ভুলতে পারবো না। তিনি যাদের রক্তের বিনিময়ে এ স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের আ ত্মার মাগফিরাত কামনায় সকলের জন্য দোয়া কামনা করেন।
সবশেষে বিভিন্ন স্কুল থেকে আগত  শিক্ষার্থীদের কুচকা ওয়াজ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী -১ (তানোর গোদাগাড়ী)
আসনের সাংসদ অধ্যাপক মজিবুর রহমান  এদেশের লড়াকু সৈনিক বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন।
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাকসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ।এছাড়াও  দিনভর অনুষ্ঠা নে সার্বক্ষনিক উপস্হিত ছিলেন, রাজশাহী জেলা বিএ নপি আহবায়ক কমিটির সদস্য তানোর পৌরসভার সাবে ক মেয়র মিজানুর রহমান মিজান,তানোর পৌর বিএন পির আহবায়ক একরাম আলী মোল্লা, বাংলাদেশ জামা য়াত ইসলামী তানোর উপজেলা আমির মাওলানা আলম গীর হোসেন,সেক্রেটারী ডি এম আক্কাস আলী,তানোর পৌর জামায়াতের আমীর মাওলানা মকসেদ আলী, তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফা জ্জুল হোসেন তোফা,তানোর পৌর যুবদলের সাবেক সভাপতি ও কাউন্সিলর আব্দুর মান্নান, তানোর পৌর ছাত্রদলের আহবায়ক শাহীন সরকার রন্জুপ্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, গণমাধ্যম কর্মী  ও সুশীল সমাজের প্রতিনি ধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।#

About admin

Check Also

হরিণাকুন্ডুতে কৃষকদল নেতা নিহতের ঘটনায় ১২ জনের নামে মামলা,

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার কাপাশহাটিয়া ইউনি য়ন কৃষকদলের নেতা নিহতের ঘটনায় হরিণাকু-ু উপজে লা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *