Breaking News

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন বিরোধীদলীয় নেতা জামায়াতের আমীর ডা.শফিকুর রহমান এমপি

ডেস্ক নিউজ:আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপ লক্ষে  সকাল ৬টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন বাংলাদেশ জাতীয় সংস দের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলা মীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

এ সময় বিরোধীদলীয় নেতা মহান আল্লাহর দরবারে স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দো’য়া করেন।

বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর জনাব এটিএম আজ হারুল ইসলাম এম পি, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনা রেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদ এমপি, বিরোধীদ লীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রে টারি  কামাল হোসাইন এমপি এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা দেলোয়ার হোসাইন।

এরপরে বিরোধীদলীয় নেতা সাংবাদিকদের উদ্দেশে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন।

About admin

Check Also

দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণঃএমপি শেখ রেজাউল ইসলাম রেজু

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ উন্নত জাতি বিনির্মাণে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করে। দেশ ও জাতির …

2 comments

  1. জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন বিরোধীদলীয় নেতা জামায়াতের আমীর ডা.শফিকুর রহমান এমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *