সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’।
সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে এই নির্দেশনা মেনে বাইকারদের পেট্রোল পাম্প থেকে তেল নিতে হবে।
বুধবার (২৫ মার্চ) রাতে জেলা তথ্য অফিসার মো. জাহা রুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। রাতেই মাইকিং করে জেলা প্রশাসকের এই নির্দেশনা প্রচার করা হয় জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলে তেল সরবরাহ করা হবে না। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে জ্বালানি তেল সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্টে তেল দেওয়া যাবে না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, তেল নেওয়ার সময় চা লককে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখতে হবে।
পাশাপাশি হেলমেট পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। ফুয়েল কার্ড জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বা হী কর্মকর্তার (ইউএনও) অফিস এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে বলে জানানো হয়।
এছাড়া প্লাস্টিক বোতল বা ড্রামসহ কোনো কন্টেইনারে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া প্লাস্টিক বোতল বা ড্রামসহ কোনো কন্টেইনারে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে জ্বালানি তেলের ক্রয়-বিক্রয়ও বন্ধ থাকবে। নির্দেশনা অমান্য কর লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
এদিকে নতুন এ নিয়ম চালুর খবরে বুধবার রাত থেকেই সাতক্ষীরার বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চাল কদের দীর্ঘ লাইন দেখা গেছে।
অনেকেই এই ফুয়েল কার্ডকে ভোগান্তি হিসেবে দেখছেন। নতুন করে আবারও বিপাকে পড়তে হবে বলে জানান তারা।
অপরদিকে তেল না পেয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাতক্ষীরা সদরের কাশেমপুরের কপোতাক্ষ ফিলিং স্টেশ নের সামনে বাইপাস সড়ক অবরোধ করে বাইকাররা।
তারা কোন প্রকার ঝামেলা ছাড়াই বাইকে জ্বালানি তেলা সরবরাহের দাবি জানান।
এদিকে সাতক্ষীরায় জ্বালানি তেল সংগ্রহে জেলা প্রশাস কের সিল ও স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড বাধ্যতামূলক, এমন ঘোষণার পর তা বাতিল করা হয়েছে বলে যে খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়েছে তা ‘ভুয়া’ বলে জানিয়েছে প্রশাসন।
তবে ফুয়েল কার্ড চালুর বিষয়ে সিদ্ধান্ত থাকলেও তা এখ নো বাস্তবায়নের পর্যায়ে যায়নি বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের চলমান সংকট, অতিরিক্ত মজুত, কালোবাজারি ও চোরাচালান রোধে বুধবার রাতে মোটরসাইকেলের জন্য কিছু নির্দে শনা জারি করা হয়।
তবে ওই ঘোষণার পরপরই বিভিন্ন মাধ্যমে ‘ফুয়েল কার্ডে র সিদ্ধান্ত বাতিল’ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ে, যা নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়।
জেলা প্রশাসনের এক পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফু য়েল কার্ড চালুর বিষয়টি এখনো প্রক্রিয়াধীন থাকায় এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে।
যথাযথ সিদ্ধান্ত ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন হলে পরবর্তী তে আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে।
এদিকে পূর্বে জারি করা অন্যান্য নির্দেশনা বহাল রয়েছে। এর মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে তেল সংগ্রহ, মোটরসাই কেলের বৈধ কাগজপত্র বহন, হেলমেট ব্যবহার এবং ফি লিং স্টেশন ও অনুমোদিত ডিলার পয়েন্ট ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল কেনাবেচা বন্ধ রাখার নির্দেশনা কার্যকর থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
Bartabd24.com সব খবর সবার আগে