Breaking News
oplus_2

গড়েয়ায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ আম্বিয়া খোলা আকাশের নীচে দিন কাঁটছে

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ গড়েয়াশ বয়সের ভারে নুয়ে পড়েছেন ৮৫ বছরের বৃদ্ধা আম্বিয়া বেগম।

ঠাকুরগাঁও জেলার গড়েয়া ইউনিয়নের চোঙ্গা খাতা  গ্রা মের এই বাসিন্দার জীবন সায়াহ্নে এসেও কপালে জোটে নি একটু স্বস্তি। স্বামী নেই, নেই কোনো সন্তানও।

অন্যের দ্বারে হাত পেতে যা পান, তা দিয়েই কোনোমতে চলে তাঁর জীবন। কিন্তু সাম্প্রতিক শিলাবৃষ্টি আম্বিয়া বেগ মের শেষ আশ্রয়টুকুও কেড়ে নিয়েছে।

শিলার আঘাতে তাঁর জরাজীর্ণ ঘরের টিনের চাল ফুটো হয়ে ঝাঁঝরা হয়ে গেছে। বর্তমানে বৃষ্টি আর রোদে মানবে তর জীবন যাপন করছেন এই নিঃসন্তান বিধবা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, আম্বিয়া বেগম দীর্ঘকাল ধরে ভিক্ষাবৃত্তি করে জীবন অতিবাহিত করছেন।

নিজের থাকার মতো একটি ছোট ঘর থাকলেও গত কয়ে কদিনের প্রবল শিলাবৃষ্টিতে টিনের চাল ফুটো হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতর পানি জমে একাকার হয়ে যায়, ফলে নির্ঘুম রাত কাটাতে হয় তাঁকে।

​আক্ষেপ করে আম্বিয়া বেগম বলেন, “বাবা, আমার তো কেউ নেই। ঘরটা শিলাতে ফুটা হয়া গেছে, বৃষ্টি অইলে সারারাত বসে থাকতে হয়।

মেম্বার-চেয়ারম্যানদের কাছে গিয়েছিলাম, কিন্তু কেউ আমার দিকে ফিরেও তাকালো না। জেলা প্রশাসকের কাছেও আবেদন পৌঁছায়নি। আমি এখন কার কাছে যাব?”

​এ বিষয়ে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তারা আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো আর্থি ক সহযোগিতা বা অনুদান তাঁর হাতে পৌঁছায়নি।

চোঙ্গা খাতা গ্রামের একজন অসহায় প্রবীণ নাগরিকের এমন দুরাবস্থা দেখে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়ে ছে।

তারা অবিলম্বে জেলা প্রশাসকের হস্তক্ষেপ ও আম্বিয়া বেগমের ঘর মেরামতের জন্য জরুরি সরকারি অনুদানের দাবি জানিয়েছেন।

About admin

Check Also

সাতক্ষীরায় বাইকে তেল নিতে লাগবে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে জেলা প্রশাসকের সিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *