মফিজুল ইসলাম শৈলকুপা( ঝিনাইদহ) ঝিনাইদহের শৈলকূপায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে এ সময় আরো দুই কৃষক আহত হয়। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার খড়িবাড়িয়া মাঠের মধ্যে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে উপজেলার খড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস ও সুনীল বিশ্বা সের ছেলে সমীর বিশ্বাস খড়িবাড়িয়া মাঠে জমিতে পেঁয়া জ তুলার কাজ করতেছিল।
হঠাৎ দুপুরের বজ্রপাতে তারা সহ ৪ জন গুরুতর আহত।আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্য রত চিকিৎসকরা অপু বিশ্বাস ও সমীর বিশ্বাস মারা যায় বলে তারা নিশ্চিত করে।
এছাড়াও রঞ্জন কুমার ও রঞ্জিত বিশ্বাস নামের আরো দুই কৃষক আহত হয়ে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে খড়িবাড়িয়া গ্রামের বিষ্ণু কুমার জানান বজ্রপা তে তারা আহত হওয়ার পর চিকিৎসার জন্য শৈলকূপা হাস পাতালে নিয়ে আসলে চিকিৎসক দুইজনকে মৃত বলে ঘোষণা করে এবং বাকি দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে শৈলকূপা থানার ওসি শাকিল আহমেদ জানা ন বজ্রপাতে খড়িবাড়িয়া গ্রামের ২ কৃষকের মৃত্যুর ঘটনা ঘটনা ঘটেছে বলে শুনেছি।
Bartabd24.com সব খবর সবার আগে
শৈলকুপায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু আহত ২