Related Articles
শহিদুল ইসলাম মহেশপুর (ঝিনাইদহ)ঃ
গত ১২ই ফেব্রুয়ারি ২০২৬ ইং জাতীয় সংসদ নির্বাচনের জের ধরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীতে পড়ুযা উপজেলার ফতেপুর ইউপির খাঁ পুরন্দরপুর গ্রামের রাব্বি খাঁন (১৫) নামের এক ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত জখম ও বাম চোখে ঘুষি মে রে চরম আঘাত করেছে একই পাড়ার বসবাসকারী মোঃ রাহুল খাঁন (৩০) সোহরাব খাঁন (২৫) ও তারেক খাঁন (৩০) আঘাত প্রাপ্ত রাব্বি খাঁন খাঁ পুরন্দরপুর গ্রামের শাহিরুল ইসলামের বড় ছেলে। এঘটনায় গত ২১ মার্চ রাতে রাব্বি খাঁনের পিতা শাহিরুল ইসলাম বাদী হয়ে উক্ত ৩ ব্যক্তির নাম উল্লেখ করে মহেশপুর থানায় একটি লিখিত অভি যোগ দায়ের করেছে।অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগ লিপিতে জানা যায় গত ২১ মার্চ ঈদের দিন বিকালে নিজ গ্রাম খাঁ পুরন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা সাথীদের সাথে ফুটবল খেলা করা কালিন জাতীয় সংসদ নির্বাচনের জের ধরে আসামীরা সঙ্গবদ্ধ ভাবে এসে পিছন দিক থেকে রাব্বি খাঁনকে মেরে ফেলার উদ্দ্যেশে তারা একের পর এক আঘাত করে তারা স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
এসময় মাঠে থাকা লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে। এবিষয়ে রাব্বির পিতা শাহিরুল ইসলাম জানান তার ছেলের বাম চোখে ঘুষির আঘাতে চরম ক্ষতির সম্ভাবনা রয়েছে, বর্তমানে রাব্বকে যশোর চক্ষু ডাক্তার দ্বারা চিকি ৎসা নেওয়া হচ্ছে। এব্যাপারে ইউপি ৬নং ওয়ার্ড সদস্য পুরন্দরপুর গ্রামের আরুক খাঁন, ও ওয়ার্ড বিএনপির সভা পতি মোঃ- মঈন খান জানান ঘটনাটি অতি দুঃখজন ক, যাহারা একটি মাছুম বাচ্চাকে পরিকল্পিত কে এভাবে পিটিছে আমরা তাহাদের সঠিক বিচারের দাবি জানাচ্ছি। এব্যাপারে আঘাতকারী রাহুল খাঁনের পিতার মোবাইলে যোগাযোগ করলে তাহারা কোন কিছুই বলেননি।
বিষয়টি দুপক্ষের মধ্যে চরম উক্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ীর সম্ভাবনা রয়েছে। এবিষয়ে প্রশাস নের আশু হস্তক্ষেপ কামনা করা যাচ্ছে।
Bartabd24.com সব খবর সবার আগে