পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
চরম অর্থকষ্টে পড়ে নিজের প্রিয় সন্তানকে বিক্রি করে লিভার ক্যান্সারে আক্রান্ত স্বামীর চিকিৎসার ঘোষণা দি য়েছিলেন এক অসহায় নারী।
সেই হৃদয়বিদারক সংবাদের কেন্দ্রবিন্দুতেমথাকা খুলনা পাইকগাছার স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আত্তাফ গাজী কে দেখতে হাসপাতালে ছুটে গেছেন
খুলনা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএ নপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ মনিরুল হাসান বাপ্পী।
শনিবার দুপুরে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আত্তাফ গাজীর শয্যাপাশে কিছু সময় অতি বাহিতমকরেন তিনি। প্রিয় নেতাকে সামনে পেয়ে আবেগা প্লুত আত্তাপ গাজী কান্নায় ভেঙে পড়েন।
এসময় মনিরুল হাসান বাপ্পী তাকে সান্তনাদেন এবং তার চিকিৎসার সার্বিক খোঁজ-খবরমনেন। তিনি আত্তাফের উন্নত চিকিৎসার জন্য দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসমপ্রদান করেন।
প্রসঙ্গত, রাজনৈতিক প্রতিহিংসা ও জেল-জুলুমের শিকার হয়ে দীর্ঘদিন উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন আত্তা ফ গাজী। একপর্যায়ে তার পরিবার এতটাই নিঃস্ব হয়ে
পড়ে যে, তার স্ত্রী স্বামীর চিকিৎসার খরচ জোগাতে নিজে র কন্যা সন্তানকে বিক্রি করারমসিদ্ধান্ত নেন।
এই মর্মস্পর্শী সংবাদটি গণমাধ্যমে প্রকাশের পর মনিরুল হাসান বাপ্পীর নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে উপ জেলা বিএনপিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
তাঁর নির্দেশেই উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দু ল মজিদ আত্তাফকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন। হাসপাতালে এ সময় আরও উপস্থিত ছি লেন উপজেলা বিএনপিরমআহ্বায়ক ডাঃ আব্দুল মজি দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে, জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ ময়নাসহ চিকি ৎসক, নার্স ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
Bartabd24.com সব খবর সবার আগে