Breaking News

ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার কালিচরণপুর ইউনিয়নের বড় কামারকুণ্ডু গ্রামে পানিতে ডুবে আপন (৪) নামে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটি ওই
গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

রবিবার (২৬ অক্টোবর) সকালে এই ঘটনাটি ঘটে। নিহত শিশুর স্বজনরা জানান, রবিবার সকালের দিকে কোন এক সময়ে শিশুটি বাড়ির পাশে খেলতে যায়, পরে
শিশুটির মা অনেক খোজাখুজি করেও শিশুটিকে না পেয়ে সবাইকে জানায়।

এ অবস্থায় দুপুরের দিকে বাড়ির পাশে পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত তাকে পানি থেকে তুলে সদর হাসপাতালে নিয়ে যায়।

ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন শিশুটি আনার অনেক আগেই মারা গেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন পানিতে ডুবে শিশু মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

About admin

Check Also

হরিণাকুন্ডুতে কৃষকদল নেতা নিহতের ঘটনায় ১২ জনের নামে মামলা,

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার কাপাশহাটিয়া ইউনি য়ন কৃষকদলের নেতা নিহতের ঘটনায় হরিণাকু-ু উপজে লা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *