Breaking News

নওগাঁয় বয়সভত্তিকি ক্রিকেটার বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বয়স ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ২০২৫-২৬ সিজনের জন্য নওগাঁয় খেলোয়াড় বাছাই কা র্যক্রম অনু ষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী জেলা স্টেডিয়ামে মোট ৩টি ক্যাটাগড়িতে চলে এ বাছাই পর্ব।

জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা জানান, অনুর্ধ্ব ১৪, অনু র্ধ্ব ১৬ ও অনুর্ধ্ব ১৮ এই ৩টি ক্যাটাগড়িতে ১২০ জন ক্ষু দে ক্রিকেটার বাছাইয়ে অংশ নেয়। এই ১২০ জন প্লেয়া রকে প্রথমে প্রাথমিক বাছাই অংশ নেয়।

পরে মেডিকেল পরীক্ষা হয়। মেডিকেলে উত্তীর্ণদের নিয়ে আগামী মৌসুমের জন্য জেলা বয়স ভি ত্তিক টিম গঠন করা হবে। বিসিবির দেশব্যাপী বয় সভি ত্তিক ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে জেলা পর্যায়ে এ বাছাই কার্য ক্রম চলছে।

আগামীতে তাদের সমন্বয়ে নওগাঁ জেলা দল বয়সভিত্তিক টুর্নামেন্টে সফলতার স্বাক্ষর রাখবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগে এক্সিকিউটিভ অফিসার আশিকু জ্জামান, রাজ শাহী বিভাগীয় কোচ মোহাম্মদ শাহনে ও য়াজ শহিদ, নও গাঁর কোচ সেলিম হোসেন সরদার সাবু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, সুমন আলীসহ অন্যান্যরা।

About admin

Check Also

সড়ক নির্মাণে ব্যক্তিমালিকানাধীন জমির গর্ত কেটে সড়কের মাটি ভরাট, ঝুঁকিতে শতাধিক পরিবার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় সড়ক নির্মাণ কাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অমান্য করে …

One comment

  1. নওগাঁয় বয়সভত্তিকি ক্রিকেটার বাছাই
    কার্যক্রম অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *