রাজশাহীর হত্যা মামলার আসামী সাতক্ষীরায় গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি।।
রাজশাহী জেলার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার এজা হারভুক্ত পলাতক আসামীকে সাতক্ষীরা থেকে গেস্খফ তার করেছে র‌্যাব সদস্যরা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শংকরকাটি এলাকা হতে তাকে গেস্খফতার করা হয়।

গেস্খফতারকৃত হত্যা মামলার পলাতক আসামীর নাম মোঃ রফিক শেখ (৪৮)।

তিনি রাজশাহী জেলার চরঘাট থানার বালাদিয়াড় গ্রামের মোঃ রহমতুল্লাহ শেখ এর ছেলে।

র‌্যাব সূত্র জানায়, রাজশাহী জেলার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার একজন আসামী সাতক্ষীরায় আত্মগোপনে আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ও র‍্যাব-৫, সদর কোম্পানি, রাজশাহী এর যৌথ
আভিযানিক দল মঙ্গলবার রাতে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন শংকরকাটি এলাকায় বিশেষ অভিযান পরি চালনা করে এজাহারভুক্ত ২নং আসামি মোঃ রফিক
শেখকে গ্রেফতার করে।

সূত্র আরো জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ২০ ২৫ সালের ২১ অক্টোবর বিরোধীয় জমিজমার ভাগ-বণ্টনকে কেন্দ্র করে গেস্খফতারকৃত আসামীসহ অন্যান্য আসামীরা রাজশাহী জেলার চরঘাট থানার বালাদিয়াড়
গ্রামের জনৈক মোস্তফা শেখকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে গুরতর জখম করেন।

পরবর্তীতে পরিবারের লোকজন ভিকটিম মোস্তফা শে খকে হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্ত ব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে চারঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহ ণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।

About admin

Check Also

পাইকগাছায় সংঘবদ্ধ সন্ত্রাসী তান্ডব ভাংচুর, লুটপাট ও আটক -২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলায় এক সংখ্যালঘু পরিবা রের বাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা, ভাংচুর, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *