Dhaka , Saturday, 14 November 2026
সর্বশেষ:
পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মহেশপুরে কৃষককে কুপিয়ে হত্যা নবীন বরণ ও প্রাক্তন শিক্ষার্থীকে কৃতি সংবর্ধনা দিল মহেশপুর পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল মাত্র ৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশুপুত্র বিক্রির অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার ঠাকুরগাঁওয়ে বাড়ছে শিশু রোগী, ৪৫ শয্যায় ভর্তি ১৫৪, মেঝেতেও ঠাঁই নেই ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনায় আতঙ্কে সীমান্তবাসী শৈলকুপায় রাতে পাচারের সময় ডিএপি সার আটক শালিখায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, গোবিন্দ রায়ের বাড়ির সবকিছু পুড়ে ছাই ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ঝিকরগাছা একাদশ চ্যাম্পিয়ন চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ফার্মেসিকে জরিমানা ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে বিভিন্ন ফসল ও ইটভাটার ক্ষতি! 

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মহেশপুরে কৃষককে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের মহেশপুর পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার মান্দারতলা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত নূর মোহাম্মদ মান্দারতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত হানেফ আলীরছেলে।

অভিযুক্ত জসিম উদ্দিন একই উপজেলার পোড়াদহ গ্রামের লুৎফর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে নূর মোহাম্মদ মাঠের একটি জমিতে কলাই মাড়াইয়ের কাজ করতে যান। এ সময় পাশের জমিতে কাজ করতে আসেন পোড়াদহ গ্রামের জসিম উদ্দিন।

কাজের একপর্যায়ে পূর্বের পাওনা টাকা নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও বিরোধ শুরু হয়।

বিরোধের একপর্যায়ে জসিম তাঁর হাতে থাকা ধারালো দা দিয়ে নূর মোহাম্মদকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে যশোর জেনা রেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূর মোহা ম্মদকে মৃত বলে ঘোষণা করেন।

মহেশপুর থানার ওসি ইমরান আলম জানিয়েছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

About Author Information

Popular Post

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মহেশপুরে কৃষককে কুপিয়ে হত্যা

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মহেশপুরে কৃষককে কুপিয়ে হত্যা

Update Time : 27 Minutes Ago