যশোরের চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষাচৌগাছার গুণগত মান উন্নয়নের লক্ষে উপজেলার ৭০ টি স্কুল ও মা দ্রাসার প্রধান এবং ইংরেজি, গণিত, বাংলা বিষয় শিক্ষক দের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মৃধাপাড়া মহিলা ডিগ্রি কলেজের হলরুমে সকাল ১০ টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদের সভা পতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম বজলুর রশিদ,উপজেলা শিক্ষক সমিতির সেক্রেটারি ও কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : তবিবর রহমান, রঘুনাথপুর দাখিল মাদ্রাসার সুপার জনাব মাও গোলাম মর্তুজা প্রমূখ।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সকল প্রতিষ্ঠান প্রধান সহ ২১০ জন বিষয় শিক্ষক।

চৌগাছা( যশোর) প্রতিনিধি: 


















