সুন্দরবনে বনদস্যুদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে খুলনার দাকো প থানার সু ন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গহিন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০টি একন লা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটারসহ বিপু ল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড সূত্র জানায়, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে কো স্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে শিবসা নদীর শরবত খালী খালসংলগ্ন বনের গহিন এলাকায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত করে রেখেছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ানের সদ স্যরা যৌথভাবে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় বনের গহিনে তল্লাশি চালিয়ে অভিনব কায় দায় লুকিয়ে রাখা অবস্থায় ১০টি একনলা
বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটার, চারটি এক নলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি এবং দুটি ওয়া কিটকি সেট উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের ধারণা, উদ্ধার করা এসব অস্ত্র ও গোলাবারুদ দস্যুদের অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়ে থাকতে পারে।
তবে অস্ত্রগুলোর মালিকানা ও সং শ্লিষ্ট ডাকাতদলের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।
দস্যুদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি সুন্দরবনের বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটে ন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান। তিনি বলেন, সুন্দরবনের সক্রিয় সব বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, সরকারের সুস্পষ্ট নির্দেশনা, সাধারণ মানুষের সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে কোস্ট গার্ড আশাবাদী।
সুন্দরবনের নদ-নদী ও খালে মাছ আহরণকারী জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বনদস্যুদের অস্ত্রের উৎস বন্ধ, চাঁদা বাজি ও অপহরণ প্রতিরোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষ করে বনের দুর্গম এলাকায় দস্যুদের গোপন অস্ত্রভা ণ্ডার শনাক্ত ও উদ্ধার করা গেলে জেলেদের মধ্যে নিরাপত্তা বোধ বাড়বে।
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের পাশাপাশি বন বি ভাগ ও অন্যান্য বাহিনীর সমন্বিত নজরদারি এবং অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
,

মোঃ আবু বকর সিদ্দিক,মোংলাঃ 


















