Dhaka , Wednesday, 18 November 2026
সর্বশেষ:
চৌগাছায় বীজ বিক্রিতে নানা অনিয়ম:মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ৪ ব্যবসায়ীকে জরিমানা চৌগাছায় বিয়ের উৎসবে শোক, জামাইয়ের হাতে শ্বশুর খুন! মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫ তানোরে গভীর নলকূপ অপারেটরের অপসারণ দাবি বাগেরহাট জেলা যুবদলের কমিটি ঘোষণাঃ সভাপতি সুজন,সম্পাদক সোহাগ সাংগঠনি সুমন, সান্তাহারে ট্রেনের নীচে কাটা পড়ে  ১ গ্রহবধুর মৃত্যু ঝিকরগাছার বাকড়ায় কবিরাজের কুফরী তদবিরের নামে প্রতারণার অভিযোগ  ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে দুই যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ চৌগাছা উপজেলায় মাধ্যমিকে শিক্ষার মান উন্নয়নে কর্মশালা

মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫

0-0x0-0-0-{}-0-0#bokehtype:0#;illum:2 scene:50 humanIn:0;

বাগেরহাটের মোংলায় মাদক ও অপরাধ দমনে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে থানা পুলিশ।
গত ছয় মাসে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা করে ছে পুলিশ।
এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৫৫ জনকে।
অভিযানে উদ্ধার করা হয়েছে ৪১ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা মূল্যের মাদকদ্রব্য। পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযা নেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তবে লোকালয়ে মাদক নির্মূলের পাশাপাশি সুন্দরবনে বনদ স্যুদের চাঁদাবাজি ও অপহরণ বন্ধে আরও কার্যকর পদক্ষে পের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও জেলেরা।
স্থানীয়দের অভিযোগ, মোংলা পৌরসভা থেকে শুরু করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কিছু এলাকায় মাদক বেচা কেনার প্রবণতা রয়েছে। এমনকি স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের কাছেও মদ বিক্রির অভিযোগ উঠেছে।
এ পরিস্থিতিতে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সচেতন মহল।
শিশু-কিশোরদের মধ্যে মোবাইল ফোনে পাবজি গেমে আ সক্তি নিয়েও উদ্বিগ্ন অভিভাবকরা। তাঁদের মতে, দীর্ঘ সময় গেমে ব্যস্ত থাকায় শিশুদের পড়াশোনা ও স্বাভাবিক জীবন যাপনে নেতিবাচক প্রভাব পড়ছে।
অভিভাবক মোঃ গোলাম রাসুল শেখ বলেন, “শিশুরা এখন মোবাইল ফোনে অনেক সময় কাটায়। অনেকেই পাবজি গে মে আসক্ত হয়ে পড়ছে।
পাশাপাশি এলাকায় মাদকের বিস্তারও আমাদের চিন্তায় ফেলেছে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন।
প্রশাসনের পাশাপাশি অভিভাবকদেরও এ বিষয়ে সচেতন হতে হবে।”
এদিকে শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন বাড়িতে চুরি এবং যানবা হন চুরির অভিযোগ রয়েছে।
এমনকি জাতীয় নিরাপত্তা গো য়েন্দা সংস্থার (এনএসআই) ল্যাপটপ চুরির অভিযোগও উঠেছে।
পুলিশি তথ্য অনুযায়ী, গত ছয় মাসে থানায় রুজু হওয়া ১০ ৮টি মামলার মধ্যে চুরির মামলা তিনটি।
অন্যদিকে সুন্দরবনে মাছ আহরণ করতে যাওয়া জেলেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। জেলেদের অভিযোগ, বৈধভা বে মাছ ধরতে বনে প্রবেশের পর বনদস্যুদের চাঁদার কার্ড সংগ্রহ করতে চাপ দেওয়া হয়।
কার্ড না নিলে তাঁদের লক্ষ্যবস্তু করা হয়। এমনকি বিভিন্ন সম য়ে অপহরণের শিকার হওয়ার ঘটনাও ঘটছে।
জীবিকার তাগিদে সুন্দরবনে যাওয়া জেলেদের অনেকেই এখন দস্যু আতঙ্কে দিন কাটাচ্ছেন।
জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবনের নদী, খাল ও দুর্গম এলাকায় বন বিভাগের টহল ও নজরদারি আরও জো রদার করার দাবি উঠেছে।
একই সঙ্গে বন বিভাগ, কোস্ট গার্ড ও আইনশৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সমন্বিত অভিযান অব্যাহত রাখার ওপর গুরু ত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
বিশেষ করে দস্যুদের চাঁদাবাজির নেটওয়ার্ক শনাক্ত, অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার এবং দস্যুদের আস্তানা নির্মূলে কার্য কর উদ্যোগ চান তাঁরা।
মোংলা থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ছয় মাসে চোরাচালানবিরোধী অভিযানে বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা হয়েছে।
এসব অভিযানে উদ্ধার করা আলামতের মূল্য ৪৪ লাখ ৬০ হাজার ২৪০ টাকা। এ ছাড়া বিভিন্ন অপরাধে মোট ২২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তদন্তাধীন মামলার সংখ্যা ৬৪টি।
এ বিষয়ে জানতে চাইলে, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মাদক নির্মূলে মোংলা থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানোর পাশাপাশি পুলিশের নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও তত্ত্বাবধানে বিশেষ অভিযান ও পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভি যান অব্যাহত থাকবে।
মাদক কারবারি যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ আন্তরিকভাবে দায়িত্ব পালন করছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপা শি স্থানীয় জনগণকেও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সচেতন মহলের মতে, মোংলায় মাদক ও অপরাধ দমনে পুলিশের চলমান তৎপরতার পাশাপাশি সুন্দরবনে বনদস্যু দমনে বন বিভাগের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।
জেলেরা যাতে নির্বিঘ্নে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করতে পারেন, সে জন্য সুন্দরবনের অভ্যন্তরীণ নদ-নদী ও দুর্গম এলাকায় নিয়মিত টহল, নজরদারি এবং দস্যুবিরোধী অভিযান জোরদার করা জরুরি।#
About Author Information

Popular Post

চৌগাছায় বীজ বিক্রিতে নানা অনিয়ম:মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ৪ ব্যবসায়ীকে জরিমানা

মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫

Update Time : 39 Minutes Ago