Dhaka , Tuesday, 24 November 2026
সর্বশেষ:
পিয়ারপুর ইউনিয়নে মনোনয়ন নিয়ে স্থানীয় বিএনপির একাংশের আপত্তি, ত্যাগী নেতার দাবি মোহনপুরে মাশরুম চাষের উজ্জ্বল সম্ভাবনা আঃলীগের দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যশোরের চুড়ামনকাটি যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝিনাইদহে সাড়ে ৪ হাজার কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ ভাঙ্গায় গভীর রাতে বাড়িতে আগুন, পুড়ে প্রাণ গেল প্যারালাইসিসে আক্রান্ত বৃদ্ধের;ছেলে আটক শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষ,আহত ১০: দোকান বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট Bome MIDI Translator Pro Portable + Crack for PC 2026 চৌগাছার নবাগত ওসির সাথে মতবিনিময় সভা করলেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ভৈরব নদের কচুরিপানা পরিষ্কারে মাঠে নামলো ডা.উষাঃতার সহযোগিতার এগিয়ে আসলো WAB ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন! বাগেরহাটে PGCB-এর বিদ্যুৎ সঞ্চালন লাইনের রুট পরিবর্তনের দাবি

পিয়ারপুর ইউনিয়নে মনোনয়ন নিয়ে স্থানীয় বিএনপির একাংশের আপত্তি, ত্যাগী নেতার দাবি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন নিয়ে স্থানী য় বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের একাংশের মধ্যে আপত্তি ও অসন্তোষ দেখা দিয়েছে। সাবেক চেয়ারম্যান জহুরুল করিম বিশ্বাসকে মনোনয়ন না দিয়ে তৃণমূলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর অভিযোগ, জহু রুল করিম বিশ্বাসকে দলীয় মনোনয়ন দেওয়া হলে ইউনিয় নে অস্ত্র, মাদক ও সন্ত্রাসের প্রভাব বাড়তে পারে। নাম প্রকা শে অনিচ্ছুক কয়েকজন নেতাকর্মী ও ভোটারের দাবি, গত ৫ আগস্টের পর থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশের সঙ্গে তার সখ্যতা তৈরি হয়েছে, যা দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।

অভিযোগে আরও বলা হয়, অতীতের বিভিন্ন ঘটনা ও আই নি মামলার প্রসঙ্গ টেনে স্থানীয়দের একাংশ তার মনোনয়নের বিরোধিতা করছেন।

এছাড়া ৫ আগস্টের পর যৌথ বাহিনী ও সেনাবাহিনীর অভি যানে তার ছেলে জিমি করিম, ভাতিজা সোহাগ এবং ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাহাঙ্গীর ওরফে ‘গজা জাহাঙ্গীর’ অস্ত্রসহ আটক হওয়ার বিষয়টিও আলোচনায় এনেছেন স্থানীয়রা।
আবুল নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা চাই না ইউনিয়নে কোনো ধরনের অস্থিতিশীলতা বা সন্ত্রাসের পরি বেশ তৈরি হোক। দলের শীর্ষ নেতৃত্ব যেন বিষয়টি বিবেচনা করে একজন ত্যাগী নেতাকে মনোনয়ন দেন।”

ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ভাষ্য, দীর্ঘদিন যারা দলের দুঃসময়ে মাঠে ছিলেন এবং ত্যাগ স্বীকার করে ছেন, তাদের মধ্য থেকেই যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিলে সংগঠন আরও শক্তিশালী হবে। এ বিষয়ে তারা বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

About Author Information

Popular Post

পিয়ারপুর ইউনিয়নে মনোনয়ন নিয়ে স্থানীয় বিএনপির একাংশের আপত্তি, ত্যাগী নেতার দাবি

পিয়ারপুর ইউনিয়নে মনোনয়ন নিয়ে স্থানীয় বিএনপির একাংশের আপত্তি, ত্যাগী নেতার দাবি

Update Time : 7 Minutes Ago