এস এম শফিক, লক্ষ্মীপুর:
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উদ্যোগে “যুব দক্ষতা উন্নয়ন ও কর্মসং স্থান বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে ও এসডিএফ জেলা অফি স, লক্ষ্মীপুরের সহযোগিতায় বুধবার সকাল ১১ টায় জে লা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সম্রাট খীসা’র সভাপ তিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজীব কুমার সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. মোঃ শহীদুল ইসলাম, আঞ্চলিক পরিচালক, এসডিএফ, কুমিল্লা অঞ্চল এবং সুরাইয়া আক্তার লাকি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), লক্ষ্মীপুর।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ আহসা নুল আলম খন্দকার, জেলা ব্যবস্থাপক, এসডিএফ, লক্ষ্মী পুর।
জেলা কর্মকর্তা (যুব ও কর্মসংস্থান), মোঃ জাহাঙ্গীর আ লমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রকল্পের সার্বিক কার্যক্রম ও যুব দক্ষতা উন্নয়ন বিষয়ক বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা করেন বজলুর রহমান ভুইয়া, আঞ্চলিক ব্যবস্থাপক, এসডিএফ, কুমিল্লা অঞ্চল।
কর্মশালায় প্রশিক্ষণপ্রাপ্ত চারজন সফল যুব উদ্যোক্তা ও একজন চাকরিপ্রাপ্ত যুব তাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন। তারা এসডিএফ-এর সহায়তা ও প্রশিক্ষণের ফলে জীবনে আসা ইতিবাচক পরিবর্তনের গল্প তুলে ধরেন।
বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, বর্তমান সর কারের দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্ত বায়নে এসডিএফ একটি কার্যকর ও ফলপ্রসূ উদ্যোগ হিসেবে কাজ করছে। তারা আরও বলেন, দেশের যুব সমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ ও কর্মসূচি আরও সম্প্রসারণ প্রয়োজন।
প্রধান অতিথি জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন—“যুবরাই আমাদের দেশের উন্নয়নের প্রধান চালি কা শক্তি। এসডিএফ যে উদ্যোগ নিয়ে যুবদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে, তা সত্যিই প্রশংসনীয়। জেলা প্রশাসন সবসময় এমন ইতিবাচক ও গঠনমূলক উদ্যোগের সঙ্গে থাকবে।”
এছাড়া বিদেশে জনশক্তি রফতানির অন্যতম ক্ষেত্র “কেয়ার গিভার” প্রশিক্ষণের মাধ্যমে যুবদের সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, এসডিএফ-এর আঞ্চলিক ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিধি, প্রশিক্ষণ প্রদানকারী সংস্থা, স্থানীয় উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী এবং প্রশিক্ষণ প্রাপ্ত যুবরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় উপস্থিত বিভিন্ন দপ্তরের মধ্যে আরো বক্তব্য প্রদান করেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ এ কে এম ফজলুল হক, জেলা মৎস্য কর্মকর্তা, আমিনুল ইসলাম, এসডিএফ’র আঞ্চলিক ব্যবস্থাপক ডাঃ মুনমুন ঘোষ, সমা জসেবা কর্মকর্তা মোঃ শরীফ হোসেন।
উল্লেখ্য যে, এসডিএফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে র অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে ২০০১ সাল থেকে কাজ করে যাচ্ছে।
এ সংস্থাটি প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকে শুরু করে অদ্যবধি গ্রামীণ দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এসডিএফের রূপকল্প হলো “টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণ”।
রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলিহুড ইমপ্রু ভমেন্ট (আরইএলআই) প্রকল্পের মাধ্যমে ক্ষুধা ও দারি দ্রমুক্ত টেকসই বাংলাদেশ গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনে ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সরকারের আর্থিক সহায় তায় দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে গতানুগতিক প্রক্রিয়ার বাইরে ব্যতিক্রমী উদ্ভাবন “কমিউনিটি চালিত উন্নয়ন (সিডিডি)” কৌশল প্রয়োগ করে সারাদেশের ২০ টি জেলায় ০৫ বছর মেয়াদি (জুলাই ২০২১ থেকে জুন ২০২৬) এ প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে।
লক্ষ্মীপুর জেলার তিনটি উপজেলায় (রায়পুর, কমলনগর ও রামগতি) আটটি ক্লাস্টার অফিসের অধীনে ২০০ টি গ্রামের ৩৯,২৯৭ টি (দরিদ্র ১২,০৩৯ টি ও অতি-দরিদ্র ২৫,২৫৮ টি) পরিবার এই প্রকল্পের সরাসরি উপকার ভোগী।
এসডিএফ, টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণের জন্য সদস্যদেরকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে।
তার মধ্যে উল্লেখযোগ্য হলো- সাংগঠনিক দক্ষতা উন্নয় নের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, জীবিকায়ন কার্যক্র মের জন্য আয়বর্ধনমূলক কাজের কারিগরি প্রশিক্ষণ ও ঘূর্ণায়মান তহবিল প্রদান, স্থায়ী অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন।
স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা, বেকার যুবদের প্রশিক্ষণ ও কর্ম সংস্থান, মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষাবৃত্তি প্রদান, সহায় সম্বলহীনদের এককালীন অনুদান প্রদান এবং গ্রামীন কৃষি উদ্যোক্তা তহবিল সহ নানাবিধ উন্নয়নমূলক কার্য ক্রম বাস্তবায়ন করে চলেছে।
Bartabd24.com সব খবর সবার আগে