Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগায়ে সার না পেয়ে হট্টগোল, কৃষি কর্মকর্তার দাঁত ভেঙে দিলেন বিক্ষুব্ধ কৃষক

  • Reporter Name
  • Update Time : 10:56 am, Thursday, 4 December 2025
  • 17 Time View
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাসায়নিক সার নিয়ে হট্টগোল ক্ষুব্ধ হয়ে কৃষি উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেনকে মারধর করে তার দাঁত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে বিক্ষুব্ধ কৃষকদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৪ডিসেম্বর) বিকেলে উপজেলার উমরা ডাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, চলতি মৌসুমে গম, ভুট্টা ও সরিষা চাষের কার ণে জেলায় রাসায়নিক সারের চাহিদা বেড়েছে, তবে সরবরাহ কম থাকায় দীর্ঘদিন ধরেই কৃষকরা ভোগান্তিতে রয়েছেন।
মঙ্গলবার সকাল থেকেই উমরাডাঙ্গী বাজারের ডিলার মল্লিক ট্রেডার্সের দোকানে সার নিতে কৃষকদের ভিড় বাড় তে থাকে।
কৃষকরা জানান, চলতি রবি মৌসুমে কৃষকরা আলু, গম, ভুট্টা ও সরিষা চাষে ব্যস্ত সময় পার করছেন। ঠিক সেই মুহূর্তে ডিলারদের কাছ থেকে পর্যাপ্ত সার পাচ্ছেন না কৃষকরা।
এ নিয়ে সার বিতরণকালে কৃষি উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেনের সঙ্গে হট্টগোল সৃষ্টি হয়। শুধু তাই নয়, সেই মুহূর্তে তিনটি ভ্যানে ৩৩ বস্তা সার নিয়ে যাচ্ছিল পাঁচ কৃষক। অন্যান্য কৃষকরা সার না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে ন।
এক পর্যায়ে ওই কৃষি উপ-সহকারী কর্মকর্তা দুপুরের খাবারের কথা বলে স্থান ত্যাগ করেন।
পরে উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেন বিতরণ পয়েন্টে গেলে উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারধর করেন।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাণীশংকৈল হাসপা তালে ভর্তি করা হয়।
এ সময় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ বিষয়ে মল্লিক টের্ডাসের স্বত্বাধিকারী মোজাম্মেল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো কথা বলতে রাজি হয়নি তিনি।
আর কৃষি কর্মকর্তা সইদুল ইসলাম জানান, রোগীর অবস্থা ভালো না। মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন, দাঁত ভেঙে গেছে, উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজ পুরে নেয়া হয়েছে।
চিকিৎসা শেষে ভিকটিমের মতামতের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,বিষয়টির সত্যতা নিশ্চিত করেন  তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

ঠাকুরগায়ে সার না পেয়ে হট্টগোল, কৃষি কর্মকর্তার দাঁত ভেঙে দিলেন বিক্ষুব্ধ কৃষক

Update Time : 10:56 am, Thursday, 4 December 2025