Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে ৮৫ জন কৃষকের মধ্যে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ

  • Reporter Name
  • Update Time : 12:02 pm, Monday, 22 December 2025
  • 52 Time View

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের সম্প্রসারণে ঠাকুরগাঁওয়ে ৮৫ জন কৃষককে প্রশি ক্ষণ প্রদান শেষে তাদের মধ্যে বিনামূল্যে জিংক ধানের ভিত্তি বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার(২২ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের উপজেলার রাতোর ইউনিয়নের বাংলাগড় কলেজ মাঠে প্রশিক্ষণ ও বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে ইএসডিও ও বাস্তবায়ন করে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস-ইন প্রকল্প।

প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিউল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন, রাতোর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইএসডিও রিএক্টস-ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ আশরাফুল আলম, প্রজেক্ট অফিসার মিজানুর রহমান ও ইএসডিও এর অন্যান্য কর্মকর্তারা। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মানবদেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে বিস্তা রিতভাবে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা আলো চনায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং জিংক ধান ও গমকে মানুষের হাতের নাগালে পৌঁছাতে তারা এর উৎপাদন ও এই বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি তে কাজ করে যাবেন বলে জানান।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

ঠাকুরগাঁওয়ে ৮৫ জন কৃষকের মধ্যে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ

Update Time : 12:02 pm, Monday, 22 December 2025