Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

বিএনপি ক্ষমতায় না আসলে ভাত না খাওয়ার প্রতিজ্ঞা নিয়েই বিদায় নিলেন নিজাম উদ্দিন মন্ডল 

  • Reporter Name
  • Update Time : 01:13 pm, Friday, 9 January 2026
  • 52 Time View
শহিদুল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ)ঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয় নের বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন মন্ডল (৭০) আমাদের মাঝে আর বেঁচে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার প্রতিজ্ঞা ছিলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএ নপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবে না, এই প্রতিজ্ঞায় দীর্ঘ ১২ বছর ভাত না খেয়েই জীবনটা অতিবাহিত করলে ও শেষ মুহূর্ত পর্যন্ত অটুট রেখেই মৃত্যুবরণ করেছেন।
তাঁর মৃত্যুতে বিএনপি দলের রাজনৈতিক ভাবে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ২০১৪ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মহেশপুরে কাঙালীভোজের আয়োজন করেছিলেন নিজাম উদ্দিন।
ততকালীন ফ্যাসিট আওয়ামী দলের কতিপয় উগ্রবাদী ওই অনুষ্ঠানে হামলা ও রান্না করা খাবার নষ্ট করে দেয়। সেই ঘটনার উপর ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে তিনি ঘোষণা দেন বিএনপি যতদিন রাষ্ট্র ক্ষমতায় না আসে ততদিন পর্যন্ত তিনি ভাত খাবেন না। এরপর থেকে প্রায় ১২ বছর ধরে তিনি ভাত পরিহার করে রুটি ও কলা খেয়ে জীবনযাপন করছিলেন।
গত ঈদুল ফিতরের পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরাম র্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ব।বিদ্যালয়ে নেওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় সেখানে ই তাঁর মৃত্যু হয় ।এলাকা বাসী জানান, রাজনৈতিক বিশ্বাস ও প্রতিজ্ঞার প্রশ্নে নিজাম উদ্দিন ছিলেন আপসহীন।
সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের কাছে তিনি দৃঢ়তার প্রতীক হিসেবে পরিচিত ছিলেন।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। বিকাল ৩ ঘটিকায় মরহুমের নিজ গ্রামে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
তাহার নামাজে জানাজায় মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি / সাধারণ সম্পাদক / সাংগঠনিক সম্পাদক সহ দলীয় নেতা কর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত লোকজন উপস্থিত ছিলেন।
About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

বিএনপি ক্ষমতায় না আসলে ভাত না খাওয়ার প্রতিজ্ঞা নিয়েই বিদায় নিলেন নিজাম উদ্দিন মন্ডল 

Update Time : 01:13 pm, Friday, 9 January 2026