চৌগাছা প্রতিনিধি:আজ যশোর২-(চৌগাছা-ঝিকরগাছা) আসনের জামায়াতে প্রার্থী ডাঃ মোহাম্মদ মোসলেহ উদ্দীন ফরিদের প্রার্থীতা ফিরে পেয়েছে।
গত এশক সপ্তাহ ধরে বিভিন্ন মহলে নানা জল্পনা-কল্পনা চলছিল ডাঃ ফরিদ আদৌ প্রার্থীতা ফিরে পাবে কিনা?
তার বিরুদ্ধে অভিযোগের কোন সত্যতা প্রমানিত না হওয়ায় আজ ১৮ই ফেব্রুয়ারী বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জামায়াতের দলীয় মনোনীত(দাঁড়িপাল্লা ) প্রতীকে র প্রার্থী ডাঃ মোহাম্মদ মোসলেহ উদ্দীন ফরিদের প্রার্থিতা বৈধতা ঘোষনা করেছে।

তার প্রার্থীতা ফিরে পাবার খবর এলাকায় ছড়িয়ে পড়লে জামায়াত-শিবিরসহ ১০ দলীয় জোটের নেতা-কর্মী সমর্থ কদের মধ্যে ব্যাপক আনন্দ উল্লাস করতে দেখা গেছে।
নেতাকর্মী ও ভোটার-সমর্থকরা বিভিন্ন বাজার, পাড়া-মহল্লায় মিষ্টি বিতরণ করেন। তাদের চোখে-মুখে আন ন্দের উৎসব চোখে পড়ার মতো।
অপেক্ষায় থাকা জামায়াত-শিবিরের নেতা- কর্মীরা তাদের প্রানের নেতা প্রার্থিতা ফিরে পাওয়ায় চৌগাছা উপজেলা র বিভিন্ন স্থানে ও মসজিদে নামাজান্তে মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেছেন
চৌগাছা শহরের লাইটিং চত্তরে এশার নামাজের পর উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর শেদ নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় তার সাথে ছিলেন উপজেলা জামায়াতের সেক্রে টারি মাওলানা নুরুজ্জামান আল মামুন, উপজেলা জামা য়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক পৌর মেয়র মাস্টার কামাল আহমেদ সহ প্রমুখ।
আজ থেকে ডাঃ ফরিদের নির্বাচনে আর কোন বাঁধা নেই । বিএনপির দলীয় মনোনীত (ধানের শীষের) প্রার্থী সাবি রা নাজমুল মুন্নী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদের (ব্রিটিশ-বাংলাদেশ) দ্বৈত নাগরিকত্বের অভি যোগ তুলে বাংলাদেশ নির্বাচন কমিশনে আপিল করে ছিল।
আজ রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগা রগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেইজ মেন্ট-২ এর অডিটোরিয়ামে আপিল শুনানি হয়।
ওই অভিযোগের কোন সত্যতা প্রমানিত না হওয়ায় আপি লের শোনানি শেষে ডাঃ ফরিদের বৈধ প্রার্থীতা ঘোষনা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
আরও জানাযায়,তিনি গত ১৮ ই সেপ্টেম্বর ২০২৫নাগরি কত্ব বাতিল করে বাংলাদেশের নাগরিকত্ব পান।
একই সাথে তিনি বাংলাদেশের পাসপোর্টে লন্ডনে আসা যাওয়া করতেন।
এ বিষয়ে জামায়াতের প্রার্থী ডা: মোসলেহ উদ্দীন ফরিদ বলেন,প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন।
‘মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলাম।
মনোনয়ন পত্রের বৈধতা ফিরে পেয়েছি। আমি সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া জানাই ও নির্বাচন কমিশনসহ আমার নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি আমি কৃতজ্ঞ।
Bartabd24.com সব খবর সবার আগে