মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোংলা উপজেলায় প্রকাশ্য দিবালোকে সংঘ টিত এক নৃশংস সন্ত্রাসী হামলায় আবারও আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ চিত্র উঠে এসেছে।
চিলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ব্যব সায়ী আনোয়ার শেখ (৪৯)-কে চায়ের দোকানের ভেতরে ঘিরে ধরে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। হামলায় তার ডান হাত ভেঙে গেছে, মাথা ও বুকে মারাত্মক জখম হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে চিলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে যশ্না বিশ্বাসের চায়ের দোকানে এ বর্বর হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, এলাকার চিহ্নিত সন্ত্রাসী মোঃ আজাদ শেখের নেতৃ ত্বে মোঃ ইমরান শেখ, মোঃ জুয়েল শেখসহ আরও ৪–৫ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপ স্থিত হয়।
প্রথমে তারা আনোয়ার শেখকে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
একপর্যায়ে তাকে চারদিক থেকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলার সময় লোহার রড ও হাতুড়ির আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আত্মরক্ষার চেষ্টা করলে তার ডান হাত ভেঙে যায়।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, মারধরের একপর্যা য়ে আসামি মোঃ ইমরান শেখ আনোয়ার শেখের পরনের শার্ট ছিঁড়ে পকেট থেকে নগদ ৫ হাজার ৪৩০ টাকা ছিনি য়ে নেয়।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হাম লাকারীরা তাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় আ নোয়ার শেখকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চিকিৎসক সূত্রে জানা গেছে, তার আঘাত গুরুতর এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হতে পারে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার শেখ বলে ন, “আমি রাজনৈতিকভাবে সক্রিয় থাকার কারণে দীর্ঘদি ন ধরে একটি সন্ত্রাসী চক্রের হুমকির মুখে ছিলাম।
পরিকল্পিতভাবেই আমাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। আমি ও আমার পরিবার চরম নিরাপ ত্তাহীনতায় ভুগছি।”
ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলেও প্রভাব শালী হওয়ায় তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
মোংলা থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, এজাহার গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
এদিকে স্থানীয় রাজনৈতিক ও সচেতন মহল অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানি য়েছেন। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।#
Bartabd24.com সব খবর সবার আগে