Related Articles
মোঃ আবু বকর সিদ্দিক মোংলা, বাগেরহাট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগে রহাট–৩ (রামপাল–মোংলা) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী দের অংশগ্রহণে সুশাসন ও নির্বাচন বিষয়ে এক আলো চনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জানুয়ারী ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোংলার শ্রমিক সংঘ চত্বরে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা নায়েবে আমীর ও দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। তিনি জামায়াতে ইসলামীর আদর্শ তুলে ধরে বলেন, সুশাসন মানে কেবল উন্নয়ন নয়; ন্যায়বিচার, জবাবদিহিতা ও আল্লাহভীতির শাসন প্রতিষ্ঠা করা।
তিনি বলেন, “আল্লাহ যদি আমাকে এমপি হিসেবে কবুল করেন, তাহলে অবৈধভাবে দখল করা জমিদার ঘের উদ্ধা র করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
কাউকে বঞ্চিত রেখে উন্নয়ন নয়, ন্যায়ভিত্তিক সমাজ গঠ নই হবে আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত প্রশাসন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জলাশয় ও ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।
সভায় বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএন পি)-এর বাগেরহাট জেলা যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরি দুল ইসলাম।
তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল ভিত্তি হলো বহুদ লীয় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের ভো টাধিকার। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র টেকসই হয় না বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দো লন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ জি ল্লুর রহমান। তিনি নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (জেএসডি-রব) মনোনীত প্রার্থী মো. হাবিবুর রহমান সুশাসন প্রতি ষ্ঠায় রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানান।
সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান।
তিনি সরকারের পক্ষে বক্তব্য রেখে বলেন, বর্তমান সরকা র সুশাসন, উন্নয়ন ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় কাজ করছে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা নির্বাচনী পরিবেশ, ভোটাধিকার, স্থানীয় সমস্যা ও সুশাসন নিয়ে প্রশ্ন করলে প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে তাৎক্ষণিকভাবে মতামত দেন।#
Bartabd24.com সব খবর সবার আগে