Breaking News

নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই যশোরের ৬টি আসনে উত্তাপ বাড়ছে

মোঃ ইয়াকুব আলী: যশোর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলার ৬টি আসনে নির্বানের দিন যতই এগিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে।
এম পি প্রার্থীরা নাওয়া খাওয়া বাদ দিয়ে প্রচার প্রচার নায় ব্যস্ত সময় পার করছেন।
নিয়মিত প্রচার প্রচারনা সভা সমাবেশ করছেন তারা।
এসব প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।
এ সময় তারা উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।
পোস্টার,ব্যানারে হাটে বাজারসহ বিভিন্ন স্থানে ছেঁয়ে গেছে। প্রচার মাইকিং এ সাধারন মানুষ অতিষ্ট হয়ে উঠেছে।
যশোরের ৬টি আসনে মোট ৩৫ জন এম পি প্রার্থী ভোটের মাঠে ভোট যুদ্ধ করছেন।
তবে বিএনপি ও জামায়াত জোটের পৃথক ভাবে নির্বা চনী জোট হওয়ায় দলীয় চাপে বেশ কয়েকজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীতা প্রত্যাহার না করায় ব্যালট পেপারে ওই সব প্রার্থীর নাম থাকবে।
৮৫ যশোর-১শার্শা আসনে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির নুরুজ্জামান লিটন (ধানেরশীষ) জামায়াতের মাওলানা আজিজুর রহমান (দাড়িপাল্লা )প্রতীক নিয়ে ভোট যুদ্ধ করছেন।
এছাড়া আরও ভোটের মাঠে আছেন জাতীয়পার্টির জাহাঙ্গীর আলম চঞ্চল (লাঙ্গল) ও ইসলামী আন্দো লন বাংলাদেশের বকতিয়ার রহমান( হাতপাখা) প্রতি ক।
এ আসনে জামায়াত-বিএনপির উভয়ের দলীয় শক্ত অবস্থান রয়েছে। তাই শেষমেষ তুমুল লড়াই হতে পারে।
৮৬ যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনে জেলার সর্বোচ্চ ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপির সাবিরা সুলতানা মুন্নি (ধানের শীষ), জামা য়াতের ডাক্তার মোসলেহ উদ্দীন ফরিদ (দাড়িপাল্লা) প্রতীক ভোট যুদ্ধে মাঠ চষে বেড়াচ্ছেন।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ইদ্রিস আলী (হাতপাখা),বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ইমরান খান (মঈ),বিএনএফর শামসুল হক (টেলিভি শন),মেহেদী হাসান(ফুটবল) মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী এবি পার্টির রিপন মাহামুদ (ঈগল)প্রতীক বিএনপি নেতা জহুরুল ইসলাম (ঘোড়া) ভোট যুদ্ধ করছেন।
তবে বিএনপি নেতা জহুরুল ইসলাম সম্প্রতিকালে নি র্বাচন থেকে সরে দাঁড়ালেও ভোটের ব্যালটে (ঘোড়া প্রতীক) থাকছে।
এ আসনে জামায়াতের প্রার্থী ডাঃ ফরিদ নতুন হলেও তিনি উচ্চ শিক্ষিত হওয়ায় ভোটের মাঠে বেশ প্রভাব ফেলেছেন।
এছাড়া বেশ আগে থেকেই ভোটারদের কাছে পৌঁছা নোর জন্য নানা কৌশলে কাজ করেছেন তিনি।
তিনি দুই উপজেলায় মেডিকেল ক্যাম্প স্থাপন,রাস্তা সংস্কার,মশা নিধন মসজিদ,মাদ্রাসা,স্কুল কলেজের উন্নয়নমূলক কর্মকাণ্ড,দুই উপজেলায় জাতীয় নেতা দের নিয়ে ২টি জন সভা করেছেন।
এর ফলে সাধারন ভোটারদের কাছে তার জনমত বেড়েছে। সেইসাথে এ আসনে জামায়াত খুবই সুসং গঠিত।
এ সব কারনে ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদের বিজ য়ের সম্ভাবনা বলে জামায়াতের নেতাকর্মীসহ বেশ কয়কজন সাধারন ভোটার মন্তব্য করেছেন।
এ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থীতা নিয়ে  জটিলতা সৃস্টি হওয়ায় বেশকিছুদিন ধরে সিদ্ধান্তহী নতায় ছিল দলীয় নেতারা।
শেষমেষ চলতি সপ্তাহ থেকে উপজেলা বিএন পির নেতারা তাদের দলীয় প্রার্থী সাবিরা নাজমুল মুন্নীর প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর তাদের দলীয় প্রার্থীকে বিজয় করতে নেতারা ঐক্যবদ্ধ হয়ে মাঠে দিনরাত কাজ শুরু করেছেন। তারাও বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
৮৭ যশোর-৩ সদর আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত(ধানের শীষ),জামায়াতের ভিপি আব্দুল কাদে র (দাড়িপাল্লা)জাতীয় পার্টির খবির উদ্দিন গাজী (লা ঙ্গল),ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা শোয়াইব হোসেন (হাতপাখা) জাগপার নিজাম উদ্দিন অমিত (চশমা)ও সিপিবির রাশেদ খান (কাস্তে) প্রতিক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছে।
এ আসনে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত (ধানের শীষ),প্রার্থীর পিতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সন্তান হওয়ায় তার বেশ গ্রহন যোগ্যতা রয়েছে। সেই হিসাবে তার বিজয়ের সম্ভাবনা বেশী। যশোর-৪ বাঘারপাড়া-অভয়নগর আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি শ্রমিক নেতা ফারাজী মতিয়ার রহমান(ধানের শীষ), জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল (দাড়ি পাল্লা).জাতীয় পার্টির এ্যাড.জহুরুল ইসলাম (লাঙ্গ ল),ইসলামী আ ন্দোলন বাংলাদেশের বায়েজিদ হোসা ইন (হাত পাখা),খেলাফত মজলিসের মাওলানা আশে ক এলাহী (দেও য়াল ঘড়ি),বাংলাদেশ মাইনো রিটি জনতা পার্টি-বিএম জেপি’র সুকৃতি মন্ডল (রকে ট) এবং সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ (মোটর সাইকেল) প্রতি ক নিয়ে নির্বাচনে লড়ছেন।
এ আসনে বিএনপি’র হেভিওয়েট প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আাইয়ুব ঋণ খেলাপির অভিযোগে প্রার্থিতাথেকে বাদ পড়ার পর জামায়াতের প্রার্থী অধ্যাপক গোলাম রসুল বেশ এগিয়ে আছেন বলে ভোটাররা অভিমত ব্যক্ত করেছেন।
জাতীয় সংসদের -৮৯ যশোর-৫ মণিরামপুর আসনে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এ  আসনে বিএনপির প্রার্থী রশীদ বিন ওয়াক্কাস (ধানে র শীষ),জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাড. গাজী এনামুল হক (দাড়ি পাল্লা).জাতীয় পার্টির এম এ হালি ম (লাঙ্গল) ইসলামী আন্দোলন বাংলা দেশের জয়নাল আবেদীন (হাতপাখা)এবং মণিরামপুর উপজেলা বিএ নপি নেতা এ্যাড.শহিদ মোহাম্মদ ইকবাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইস লাম এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাস কে দলে ভিড়িয়ে তাকে এই আসনে ধানের শীষ প্রতিকের প্রার্থী করা হয়।
এরফলে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এসব কারনে এ আসনে জামায়াতের প্রার্থী বেশ সুবি ধাজনক অবস্থানে আছেন।৯০ যশোর-৬ কেশবপুর আসনে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কর ছেন।
এরা হচ্ছেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নেতা আবুল হোসেন আজাদ (ধানের শীষ) ,জেলা জামায়াতের নেতা অধ্যাপক মোক্তার আলী (দাড়ি পাল্লা).জাতীয় পার্টির জি এম হাসান (লাঙ্গল) ,ইসলামী আন্দোলন বাংলাদেশের শহিদুল ইসলাম (হাত পাখা) ও এবি পার্টির মাহামুদ হাসান (ঈগল) প্রতিক নিয়ে নির্বাচনে লড়ছেন।
 যশোরের মনিরামপুর ৫ আসনের রশীদ বিন ওয়াক্কাস (ধানের শীষ) ছাড়া বাকী ৫ টি আসনে বিএনপির ধানে র শীষের সাথেই জামায়াতের দাঁড়ি পাল্লার লড়াই হবা র আভাস পাওয়া যাচ্ছে।
তবে শেষমেষ এ আসনে মনিরামপুর ৫ আসনে বিএন পির নেতা (স্বতন্ত্র) প্রার্থী এ্যাড.শহিদ মোহাম্মদ ইকবা ল (কলস)এর সাথে জামায়াতের লড়াই হতে পারে।
যশোর জেলা জামায়াতের আমির মো.গোলাম রসুলে র মতে,১৯৯১ ও ১৯৯৬ সালের ভোটের হিসাব দিয়ে ২০২৬ সালের জামায়াতকে বিচার করলে হবে না।
জুলাই২৪ এর পর দেশের মানুষের চিন্তাভাবনা অনেক পরিবর্তন হয়েছে।তরুণেরা পরিবর্তন চান।
১৯৮৬ সালে যশোর-১শার্শা এ্যাড নুর হুসাইন ও যশো র-২ চৌগাছা-ঝিকরগাছা আসনে মকবুল আহাম্মেদ জমা য়াতে র এমপি বিজয় হয়।
১৯৯১ সালের নির্বাচনে জেলার পাঁচটি আসনে আও য়ামী লীগ ও একটিতে জামায়াতের প্রার্থী কেশবপুর মাওলানা সাখাওয়াত হোসেন নিজয় হয়।
১৯৯৬ সালে সবকটি আসনে জয় পায় আওয়ামীলী গ। ২০০১ সালে দুটিতে বিএনপি এবং আওয়ামী লীগ ১টি, জামায়াতের১টি আবু সাঈদ মোহাম্মদ শাহা দত হোসাইন,জাতীয় পার্টি (নাজিউর) একটি আসন পায়।
২০০৮ সালের নির্বাচনে ছয়টি আসনেই আওয়ামীলী গের ডেমি ভোটে (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রার্থীরা বিজয় হয়।

About admin

Check Also

পাইকগাছায় ধানের শীষ প্রতীকের সনাতনী সমাবেশে জনতার ঢল : বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের বন্ধু.. জয়ন্ত কুমার কুন্ডু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ সব ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক …

One comment

  1. নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই যশোরের ৬টি আসনে উত্তাপ বাড়ছে