Related Articles
রহমত আরিফ ঠাকুরগাঁও: একাত্তরের স্বাধী নতা আমাদে র অস্তিত্ব।
তবে একটা গোষ্ঠী একাত্ত রকে পেছনে ফেল তে চায়।
একাত্তরকে পেছনে ফেললে আমি আমার অস্তিত্বকে হারি য়ে ফেলব বলে মন্তব্য করে ছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁ ও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখ রুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরেঠাকুরগাঁও পৌর শহ রের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজিত নির্বাচনী সভায় এ মন্ত ব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমার কাছে মনে হয়, আমা দের শিকড়টাকে আমাদের জানা উচিত।
আমরা ১৯৭১ সালে একটা স্বাধীনতা যুদ্ধ করেছি।
সেই একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ আমাদের অস্তিত্ব। আমাদেরকে নতুন দেশ দিয়েছে, ভূখণ্ড দিয়েছে।
আমাদের সামনে অনেকগুলো সুযোগ সৃষ্টি করে দিয়ে ছে আমাদেরকে বেঁচে থাকার, সামনে এগিয়ে যাওয়া র ও আ মাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার।
এটা কিন্তু খুব জরুরি।তিনি আরও বলেন, দুর্ভাগ্যজন কভাবে একটি গোষ্ঠী ওই একাত্তরকে পেছনে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেললে আমাদের অস্তিত্ব থাক বে না।
সেজন্যে আমি সব সময় এই কথাটা বলি- একাত্তর হচ্ছে আমাদের মূল অস্তিত্ব। এটাকে নিয়েই এগিয়ে যেতে হবে।
মিথ্যা প্রচারণা করা হচ্ছে।যেটা আমাদেরস্বাভাবিভাবে চিন্তার মধ্যে পড়ে।
তিনি বলেন, প্রিয় ভাই-বোনেরা পাঁচ বছর পর নির্বাচন একটাই আসে, আর যে ভোট আমরা দিই এই ভোটটা কে বলা হয় পবিত্র আমানত। আমাদের ধর্মের ভাষায় বলে এটাকে খেয়ানত করা যাবে না।
অর্থাৎ এটাকে নষ্ট করা যাবে না। আমরা সেই ব্যক্তি কে ভোটটা দেব, যে ব্যক্তি সঠিকভাবে সেই ভোটের মর্যাদা রক্ষা করবে। এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার।
আপনারা যে ভোটটা দেবেন নিজের বিবেচনায় সঠিক ভাবে ভোট দেবেন।
কারণ, ভোটের সময় মানুষ বিভি ন্নভাবে বিভ্রান্ত করে, আপনার কাছের লোকটাকে চেনা তেও ভুল বোঝায়।
দুর্ভাগ্যজনকভাবে আমাদের ঠাকুরগাঁওতেও সেই কাজটা হচ্ছে।
এ সময় উপস্থিত ভোটার ও সমর্থকদের কাছে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানে র শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএন পির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃ ন্দরা বক্তব্য দেন।
Bartabd24.com সব খবর সবার আগে
একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী একাত্তরককে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল
Tap into a new revenue stream—become an affiliate partner!
Your network, your earnings—apply to our affiliate program now!