Breaking News

মোহনপুরে প্রতিপক্ষকের হামলায় এক নারী আহত

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ এক নারীর মাথায় লাঠি দিয়ে আঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে।
জানা জানা, উপজেলার কৃষ্ণপুর মোড়ের পাশে জমির অংশ দাবি করে দীর্ঘদিন ধরে মেরাজ আলীর সঙ্গে
প্রতিপক্ষ আক্কাস আলীর পরিবারের বিরোধ চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমতাবস্থায় সম্প্রতি সকালে বাড়ি নির্মাণের কাজ শুরু করে আক্কাস আলী।এসময় মেরাজ তার মা মর্জিনা বেগম, বোন মর্শিদা বেগম ও সহযোগী নাঈম এসে আক্কাস আলীকে বাড়ি নির্মাণ কাজ বন্ধ কর তে বলে।
এতে ক্ষিপ্ত হয়ে আক্কাস আলী লোহার রড দিয়ে মর্জিনা বেগমের মাথায় আঘাত করে। এতে মর্জিনা বেগম রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায়।
পুত্র মেরাজ তার মা মর্জিনাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রামেক হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে মর্জিনার কিছু হলে ফেঁসে যাবেন এই ভয়ে আক্কা স আলী অভিনব কৌশল অবলম্বন করেন।
তার লোকজন নির্মাণধীন বাড়ির ইটের ওয়াল ভাংচুর, পানি সেচের পাম্প, বেটারী ও পাইপ সহ অন্যান্য জিনিস পত্র পাশের পুকুরে ফেলে দিয়ে মেরাজ ও মর্জিনার নাম দেয়।
এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, কৃষ্ণপুর গ্রামে মারধোর ঘটনা ঘটে ছে, তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার বলেন, অপরাধী যতই কৌশলী হোকনা কেন, আইনের কাছে কেউ ছাড় পাইনা।
আমরা তদন্ত সাপেক্ষে সেই অপরাধীদের বিরুদ্বে আইন গত ব্যবস্থা নিবো।#

About admin

Check Also

তানোরের হাতিশাইল রাস্তা নির্মাণ সহজ হলো যোগাযোগ ব্যবস্থা

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের  ইউপি) হাতি শাইল স্কুল পাড়া গ্রামে প্রায় কিলোমিটার পাকা …