Breaking News

আমরা একাত্তরকে ভুলবো না, চব্বিশকেও না: মহাসচিব মির্জা ফখরুল

রহমত আরিফ ঠাকুরগাঁও: বিএনপি মহাসচিব ও ঠাকু রগাঁও-১ আসনের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী খুব কথা বলছে।
তারা ৭১ সালে পাকিস্তানের হানাদার বাহিনীকে সহ যোগিতা করেছিল। আমাদেরকে পালিয়ে যেতে হয়ে ছিল।
আমরা চব্বিশকেও কে ভুলবো না, একাত্তরকেও ভুল বো না। আমরা যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি। যুদ্ধ করে ছি একটা স্বাধীন, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলা দেশ গড়ার জন্য।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর আসনের ফা ড়াবাড়ি স্কুল মাঠে নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এই সরকার নিরপেক্ষ সরকার। ভোটের মাধ্যমে যারা নির্বাচন করবে তারা সরকার গঠন করবে।

এবারে সুন্দর নির্বাচন হবে। মন যাকে চাইবে তাকেই ভোট দেবেন।

জেলার বড় বড় সড়ক,কলেজ-মাদরাসার উন্নয়ন, ভুট্টা চাষ, বরেন্দ্র টিউবওয়েল আমরা করেছি।

জামায়াত প্রার্থী কে না জেনে কথা না বলার আহবান তিনি।

তিনি বলেন, হিন্দু-মুসলিমের মধ্যে সম্প্রীতি স্থাপন করতে চাই। যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করে বিদে শে পাঠাতে চাই। যাতে তারা স্বাবলম্বী হয়ে আয় কর তে পারে।
দক্ষিণাঞ্চলে প্রত্যেক ঘরে ঘরে একজন করে বিদেশে থাকে। বাইরে গেলে এলাকার উন্নয়ন হবে।
তথ্য প্রযুক্তির প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাই।
কৃষি ভিত্তিক শিল্প গড়ে তুলতে চাই। বিমানবন্দর চালু র গুরুত্বের আগে আয় বাড়ানোকে গুরুত্ব দেব৷।
বিশ্ববিদ্যালয়-মেডিকেল কলেজ,প্রকৌশলী কলেজ কর তে চাই। সবাই এক হলে কাজ গুলো করা সম্ভব হবে।

সনাতনী ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনা দের ভয় কাজ করে। ভয় করবেন না, আপনি এ দেশে র নাগ রিক, আমিও এদেশের নাগরিক।

আপনাদের কোন ক্ষতি হতে দেবো না। কেউ আপনা দের ক্ষতি করবে না। আপনাদের সুরক্ষার দায়িত্ব রা ষ্ট্রের, আ মাদের সবার। এটা আপনাদের দেশ, আপ নাদের মাটি। এটা আপনার জমি, আপনার দেশ।

বিএনপির এ নেতা বলেন, আমি আপনাদের পুরানো মানু ষ,পরীক্ষিত মানুষ।
এটা আমার শেষ নির্বাচন, এবারে ধানের শীষে ভোট দিয়ে কাজ করার সুযোগ দেবেন।
ভোট আপনাদের আমানত,এটা খেয়ানত করবেন না। আমরা বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি।
সততার সাথে কাজ করেছি ভবিষ্যতেও করব।

About admin

Check Also

তানোরের হাতিশাইল রাস্তা নির্মাণ সহজ হলো যোগাযোগ ব্যবস্থা

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের  ইউপি) হাতি শাইল স্কুল পাড়া গ্রামে প্রায় কিলোমিটার পাকা …