Breaking News

হািরণাকু-ুতে নিখোঁজের ১২ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার দৌলতপুর ইউনিয়নে নিখোঁজের ১২ ঘন্টা পর জসিম উদ্দিন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার টেং রাখালির মাঠের একটি ভুট্টাক্ষেত থেকে ওই যুবকের মর দেহ উদ্ধার করা হয়।

নিহত জসিম উদ্দিন দৌলতপুর গ্রামের মোক্তার আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জসিম উদ্দিন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

ওই দিন রাত পোনে ১২টার দিকে টেংরাখালির মাঠের একটি ভুট্টাক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতা লের মর্গে পাঠায়।

নিহতের প্রতিবেশী জহিরুল ইসলাম জহির জানান, মর দেহের গলায় ফাঁসের দাগ ও শরীরের বিভিন্ন স্থানে আ ঘাতের চিহ্ন দেখা গেছে। স্থানীয়দের ধারণা, তাকে মারধর
করে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

হরিণাকু-ু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিব রিয়া হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পা ঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাও য়ার পর তদন্ত সাপে ক্ষে বিস্তারিত জানা যাবে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান।

About admin

Check Also

তানোরের হাতিশাইল রাস্তা নির্মাণ সহজ হলো যোগাযোগ ব্যবস্থা

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের  ইউপি) হাতি শাইল স্কুল পাড়া গ্রামে প্রায় কিলোমিটার পাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *