Breaking News
0-0x0-1-0-{}-0-0#

রামপাল–মোংলায় বিএনপির অর্ধশতাধিক নেতা–কর্মীর জামায়াতে যোগদান

মোঃ আবু বকর সিদ্দিক মোংলা (বাগেরহাট) :
বাগেরহাট-৩ (মোংলা–রামপাল) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠে নাট কীয় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
সহিংসতা, দখলদারত্ব ও পরিবারতান্ত্রিক রাজনীতির বিরু দ্ধে প্রকাশ্য অবস্থান নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলা মীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদের নির্বাচনী জনসভায় বিএনপির অর্ধশতাধিক নেতা–কর্মী প্রকাশ্যে যোগদান করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মিঠাখালী ইউনিয়নের সিদ্দিক বাজার মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জন সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শেখ আ ব্দুল ওয়াদুদ বলেন, “ফ্যামিলি কার্ড দেখিয়ে, ভয়ভীতি ও রক্তের রাজনীতি করে ক্ষমতায় থাকার দিন শেষ।
রামপাল–মোংলার জনগণ এবার এই সহিংস রাজনী তিকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করবে।”
তিনি বলেন, দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসনির্ভর রাজনীতির কারণে মোংলা–রামপাল দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত।
জনগণের ভোটাধিকার হরণ করে একটি গোষ্ঠী ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। “এবার জনগণ সেই অপশক্তিকে লাল কার্ড দেখাতে প্রস্তুত,”—বলেন তিনি।
জনসভায় বক্তব্য চলাকালে বিএনপির বিভিন্ন ইউনিটের অর্ধশতাধিক নেতা–কর্মী প্রকাশ্যে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে জামায়াতের রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ দেন।
তারা বলেন, সহিংসতা ও পরিবারতান্ত্রিক রাজনীতির বি রুদ্ধে এবং ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে অবস্থান নিতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় মাঠজুড়ে ব্যাপক সাড়া পড়ে যায় এবং জনসভা রূপ নেয় গণজোয়ারে।
শেখ আব্দুল ওয়াদুদ বলেন, “এই যোগদান প্রমাণ করে—মানুষ দল নয়, নীতি ও ন্যায়বিচার খুঁজছে। যারা এতদিন ভয় ও হুমকির রাজনীতির শিকার ছিল, তারা আজ মুক্ত কণ্ঠে দাঁড়িপাল্লার পাশে দাঁড়াচ্ছে।”
তিনি আরও বলেন, দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে মোং লা ও রামপালে আইন, ন্যায় ও নিরাপত্তার শাসন প্রতি ষ্ঠিত হবে। এই জনপদ হবে সহাবস্থানের এলাকা—যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ নিরাপদে বসবাস করবে।
ভয় আর অস্ত্রের রাজনীতি নয়, চলবে ইনসাফ ও জবা বদিহির রাজনীতি।
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের অবহেলায় ধ্বংস হওয়া অবকাঠামো পুনর্গঠন, কর্মসংস্থান সৃষ্টি এবং যো গাযোগ ব্যবস্থার স্থবিরতা ভাঙতে মোংলা নদীর ওপর সেতু নির্মাণে দৃশ্যমান উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মিঠাখালী ইউনিয়নের নায়েবে আমীর মাওলানা নূর মোহাম্মদ হেলালির সভাপ তিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে মোং লা উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়া রম্যান মোহাম্মদ কোহিনুর সরদার বলেন, “সহিংসতা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ভোটই হবে জনগণের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধই সময়ের দাবি।”
জনসভা শেষে প্রার্থী এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করে উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পরি কল্পনা তুলে ধরেন।
বিপুল জনসমাগম, বিএনপি নেতা–কর্মীদের প্রকাশ্য যো গদান এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বাগেরহাট-৩ আসনের নির্বাচনী লড়াইকে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।#

About admin

Check Also

নওগাঁয় বাংলা ইশারা ভাষা দিবস

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ ‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ এই প্রতিপাদ্য নি‌য়ে নওগাঁয় …