Breaking News

শার্শা উপজেলায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপি’র নির্বাচনী সমাবেশ

শার্শা উপজেলা প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন বিএন পির উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল নির্বাচনী জনিসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ফেব্রুয়ারি)  বিকেলে উপজেলার শাখাঁরী পোতা  সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে  আয়োজিত এ জনসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী মাস্টারের  সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-১ শার্শা আস নে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, দেশের মানুষ আজ দুঃশাসন, দুর্নীতি ও ভোটাধিকার হরণের রাজনীতি থেকে মুক্তি চায়।
বিএনপি জনগণের সেই মুক্তির সংগ্রামের প্রতীক। ধানের শীষ মানেই গণতন্ত্র, ধানের শীষ মানেই মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়া।
এ জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাবেরুল হক সাবু ও  কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফি কুল হাসান তৃপ্তি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পা দক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমে দ, সহ-সভাপতি আব্দুল মজিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ ও  উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, বেনা পোল পৌর বিএনপির সহ-সভাপতি ইদ্রিস মালেক, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন ও সদস্য সচিব সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন খানসহ বিএনপি ও অঙ্গসংগঠ নের নেতাকর্মীরা।

About admin

Check Also

নওগাঁয় বাংলা ইশারা ভাষা দিবস

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ ‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ এই প্রতিপাদ্য নি‌য়ে নওগাঁয় …

One comment

  1. Текст включает разнообразную информацию, которая может показаться любопытной, но не меняет устоявшегося восприятия. Предлагаем просто насладиться чтением, не ожидая значительной пользы.
    Подробнее читать – мефедроновая зависимость

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *