Breaking News

যশোরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও ধারাল অস্ত্রসহ অভিযুক্ত সন্ত্রাসীর ভাই ও তাদেও স্ত্রীদের গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার মালামালের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, একটি গুলি, দুটি চাপাতি, দুটি চাকু, বন্দুকে ব্যবহৃত একটি টেলিস্কোপ, এক বাক্স এয়ারগা নের গুলি, পাঁচটি মদের বোতল ও দুটি মোবাইল ফোন।
সেনাবাহিনীর যশোর ক্যাম্পের কমান্ডার মেজন একে এম মাসুদ রানা রোববার বেলা ১২টার দিকে জানান, শনিবার দিবাগত রাত ১২টার পর অস্ত্র ব্যবসায়ী হিসে বে অভিযুক্ত আরিফের বাড়িতে অভিযান চালানো হয়।যশোর শহরের বারান্দীপাড়া ঢাকা রোড বিসিএম সি কলে জ সংলগ্ন ওই বাড়িতে প্রায় আড়াই ঘণ্টাব্যা পী অভিযান কালে উল্লিখিত অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

 

তিনি আরও জানান, অভিযানকালে আরিফ পালিয়ে গেলেও আটক করা হয় তার দুই ভাই জোয়েব হাসান সাকি ও জাকির হোসেন সাগর।

এছাড়া আরিফের স্ত্রী লোপা খাতুন এবং সাগরের স্ত্রী তাহেরা আক্তার তানিয়া কেও আটক করা হয়।

রাত সাড়ে তিনটার দিকে তাদেরকে যশোর কোতোয়া লি থানায় হস্তান্তর করা হয়।

About admin

Check Also

ঝিনাইদহ-৪ আসনকে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক আসন গড়তে চাই:-আবু তালিব

হাবিব ওসমান, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াত ইসলামী নির্বাচনী সমাবেশ করেছে। শনিবার বিকালের শহরের …

One comment

  1. যশোরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *