Breaking News

কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম হত্যার ঘটনায় জড়িত ১জন আটক,ফাঁসির দাবীতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আবু তাহেরকে আটক করেছে পুলিশ।

উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত লুঙ্গি ও নিহত শিশুর স্যান্ডেল।

শুক্রবার দুপুরে কালীগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে শিশুর লাশ উদ্ধারের পর তা রা তদন্ত শুরু করে। প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়ার পর যুবক প্রতিবেশী যুবক আবু তাহেরের অবস্থান শনাক্ত করে কুষ্টিয়া থেকে আটক করা হয়।

পরে তার স্বাকারোক্তী মোতাবেক উপজেলার রায়গ্রাম এলাকার চিত্র্ ানদীর পাড় শিশুর ব্যবহৃত একটি স্যা ন্ডেল ও নদীর ভিতর থেকে হত্যাকান্ডের ব্যবহৃত লুঙ্গি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে নিখোঁজের একদিন পর ৪ বছরের শিশু তাবাচ্ছুমের বস্তাবন্দি লাশ একটি বিদ্যালয়ের সেফ টিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় রাতেই অজ্ঞাতদের আসামী করে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে নিহতের পিতা নজরুল ইসলাম।

এদিকে হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে নিহত শিশুর গ্রামের বাড়ী মহেশপুর উপ জেরার ভৈরবা বাজারে।

কর্মসূচীতে নিহতের স্বজন ও এলাকাবাসী অংশ নেয়। তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীর দৃষ্টান্তমুলক শাস্তির
দাবী জানান।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহ ফুজ আফজাল বলেন, শিশু তাবাচ্ছুমকে ধর্ষণ চেষ্টায় ব্যা র্থ হয়েই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞা সা বাদে স্বীকার করেছে অভিযুক্ত আবু তাহের।

আমরা শিশুটির পিতার দায়ের করা মামলায় তাকে গ্রে ফতার দেখিয়েছি।

About admin

Check Also

৭ দিন পর সচল বেনাপোল বন্দর,কমছে পণ্যজট

শার্শা উপজেলা প্রতিনিধিঃ দীর্ঘ ৭ দিনের বন্ধের পর আবারও সচল হয়েছে দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *