Breaking News

আন্তঃবাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক:সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত্বাবধানে এবং ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় রবিবার (১২-১০-২০২৫) ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে আন্তঃবাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়।

এবারের প্রতিযোগিতায় তিনটি দলের মোট ১৫৬ জন প্রতি যোগী ২২টি ইভেন্টে স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদকের জন্য প্রতি দ্বন্দ্বিতা করছেন।

উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসে বে এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি, জিডি (পি),এয়ার অধিনা য়ক,বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার, ঢাকা সেনানিবাস উপস্থিত ছিলেন।

এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য- তিন বাহিনীর মধ্যে পার স্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ক্রীড়া মনোভাব বৃদ্ধি করা এবং জাতীয় পর্যায়ে এ্যাথলেটিক্স প্রতিযোগীদের অংশগ্রহণ ও দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান, ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমা ন্ডার, তিন বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন ক্রীড়াবিদ ও গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আগামী ১৬ অক্টোবর ২০২৫ তারিখ সমাপনী অনুষ্ঠানের মা ধ্যমে উক্ত প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তির পরিকল্পনা রয়েছে।

About admin

Check Also

বৃহত্তর যশোর-কুষ্টিয়া অঞ্চলের দলীয় ১৭ এমপিকে জামায়াতের সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি: বৃহত্তর যশোর-কুষ্টিয়া অঞ্চলের জামায়াতের দলীয় নবনি র্বাচিত ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে …

One comment

  1. আন্তঃবাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন