বস্তায় বস্তায় টাকা লেনদেনের বক্তব্যে পুরো সরকারি ব্যবস্থা ও বিচারিক প্রক্রিয়াকে বুঝিয়েছি – ব্যারিস্টার ফুয়াদ
“বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে” এ কথা বলে আমি পুরো সরকারের সিস্টেম ও বিচারিক প্রক্রিয়ার অসংগতি ও দুর্নীতির চিত্র তুলে ধরেছি। অথচ গণমাধ্যমে বিষয়টি আইসিটি ট্রাইব্যুনালের সঙ্গে সম্পৃক্ত করে প্রচার করা হয়েছে,যা মোটেও সঠিক নয় বলে জানান এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
তিনি আরও বলেন, আদালত শব্দচয়নে আরো সতর্ক থাকবার পরামর্শ দিয়েছেন যাতে সাধারণ মানুষের নিকট বিচার প্রক্রিয়া নিয়ে খারাপ বার্তা না যায়। আদালতকে প্রসিকিউশন টীম জানিয়েছেন এ মামলায় প্রসিকিউশন টিম কোন অংশ নয়, যে প্রসিকিউটর ব্রিফিং করেছে তিনি শুনানীর সময় উপস্থিত ছিলেন না।
ব্যাখ্যায় ব্যারিস্টার ফুয়াদ আরো বলেন, ইতিমধ্যে কোন কোন প্রসিকিউটরের বিরুদ্ধে দূর্নীতির সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং দুইজন প্রসিকিউটরকে অব্যাহতিও দেওয়া হয়েছে। সবশেষে আদালত সন্তোষ প্রকাশ করে রুলটি নিষ্পত্তি করেন।
সংবাদ প্রেরক
আজাদুল ইসলাম আজাদ
সহকারী প্রচার সম্পাদক, এবি পার্টি।

Reporter Name 




















