Dhaka , Saturday, 21 November 2026
সর্বশেষ:
ঘাপটি মেরা থাকা ফ্যাসিস্টের দোসর,গণতন্ত্র বিরোধী শক্তি সক্রিয় হয়েছে: রিজভী বৈরী আবহাওয়া উপেক্ষা করে বাহিরচরের ৭নং ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থীর প্রচারণা, ভোটারদের ব্যাপক সাড়া তানোরে বিয়ের দাবিতে বিদ্যুতের পোলে উঠে কিশোরের আত্মহত্যার চেষ্টা গাড়ি-বাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে পুরোনো পথের রাজনীতিতে ফিরতে চায় আওয়ামী লীগ: এবি পাটি শালিখায় ৯ হাজার কৃষক সরিষা, ৯০০ কৃষক পাচ্ছেন মসুরের প্রণোদনা তানোরে অসময়ে বৃষ্টি ফসলের ব্যাপক ক্ষতি তানোরে বিএনপির আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল নড়াইলের জাসাস নেতা সোহেল মোল্লা হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মহেশপুরে জমি না দেয়ায় বাবার মরদেহ  ১৩ ঘন্টা ধরে পড়ে আছে বাবার লাশ ঝিনাইদহের এটি কোনো হাট নয় যেন ধান লাগানোর মাঠ !

গাড়ি-বাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে পুরোনো পথের রাজনীতিতে ফিরতে চায় আওয়ামী লীগ: এবি পাটি

আওয়ামী সন্ত্রাসবাদের মাত্রা যদি আরও বাড়ে, সরকার যদি সেটা আইনগতভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তাহলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

আজ এবি পার্টির সহযোগী সংগঠন এবি যুব পার্টির সুনা মগঞ্জ জেলা কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।

আজ বিকেলে শান্তিগঞ্জ উপ‌জেলার ঝিলমিল অডিটোরি য়ামে এবি পার্টি সুনামগঞ্জ জেলা আহ্বায়ক সৈয়দ তালহা আলমের সভাপতিত্বে এবং আরিফ বিল্লাহ আনসারের পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল নেতৃ ত্বে ছিল তরুণ ও যুবকরা। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ৯০-এর গণআন্দোলনসহ সবক্ষেত্রেই যুব নেতৃত্বের ত্যাগী ভূমিকা ছিল বিজয়ের মূল চাবিকাঠি।

তবে দুর্ভাগ্যের বিষয় হলো, তরুণ-যুবকরা রাজপথে যতটা সফল, ক্ষমতার চেয়ারে তাদের সাফল্য সে তুলনায় কম। যুব নেতৃত্ব যেদিন রাজপথ ও ক্ষমতার চেয়ারে সমানভাবে সাফ ল্য দেখাতে পারবে, সেদিনই রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার সম্ভব হবে।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রা সবাদ ও নৈরাজ্যে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তরুণদের অনৈক্য এবং সরকারি দলের প্রহসনমূলক কর্মকাণ্ডের কার ণে পরাজিত ফ্যাসিবাদ আবার স্বরূপে আবির্ভূত হওয়ার সাহস পাচ্ছে।

মঞ্জু বলেন, গাড়ি-বাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে যারা বলে আমরা আবার রাজনীতিতে ফিরব, তাদের বোঝা উচিত, জনগণকে নির্যাতন-নিপীড়নে অতিষ্ঠ করার কারণেই তাদের শোচনীয় পতন হয়েছিল।

সরকারের নির্লিপ্ততার সমালোচনা করে তিনি বলেন, আও য়ামী সন্ত্রাসবাদের মাত্রা যদি আরও বাড়ে, সরকার যদি সেটা আইনগতভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তাহলে দেশে গৃহ যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে যদি গৃহযুদ্ধ বাঁধে, তাহলে তার দায় সরকার ও আওয়ামী লীগকে যৌথভাবে বহন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তরুণেরা বারবার পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে এবং গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জীব ন দিয়েছে।

কিন্তু রাজনৈতিক দলগুলো তরুণদের মেধা, সাহস, উদ্যম ও আবেগকে ইতিবাচক রাষ্ট্র গঠনে কাজে লাগানোর পরিবর্তে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। দখলদারত্ব, চাঁদাবাজি, সংঘর্ষ, সন্ত্রাস ও সহিংসতার রাজনীতিতে তরুণদের জড়িয়ে তাদের সম্ভাবনাকে ধ্বংস করা হয়েছে।

অথচ তরুণদের কাজ হওয়ার কথা ছিলো নতুন চিন্তা, উদ্ভা বন, নেতৃত্ব, কর্মসংস্থান সৃষ্টি এবং রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখা।

প্রধান বক্তার বক্তব্যে এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জা মান খোকন বলেন, তরুণ সমাজকে যোগ্য ও দায়িত্বশীল করে গড়তে পারলে সমাজ এগিয়ে যাবে।

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ-টেন্ডারবাজমুক্ত সমাজ গড়তে এবি যুব পার্টিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুবকদের দেশের সম্পদে পরিণত করতে হবে।

বি‌শেষ অ‌তি‌থির বক্ত‌ব্যে এবি পার্টির সাংগঠনিক সম্পাদক গাজী নাসির বলেন, সতের বছর ফ্যাসিবাদ গোষ্ঠী গুম খুন অগ্নি সন্ত্রাস করেছে। মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নি।

বর্তমান সরকার ও পারছে না। এবি পার্টি মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন এবি পার্টি সুনামগঞ্জ জেলা সদস্যসচিব আলী আসগর ইমন এবং যুগ্ম আহ্বায়ক সাঈদ আহমদ সবুজ। এ সময় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে সুজন আহমদকে আহ্বায়ক এবং আক্তার হুসেন কে সদস্যসচিব করে ৩১ সদস্যবিশিষ্ট এবি যুব পার্টির সুনা মগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদ মিয়া, যুগ্ম আহ্বায়ক লিকসন আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ড়জাকির আহমদ এবং যুগ্ম সদস্যসচিব লুৎফুর রহমান।

নতুন কমিটির মাধ্যমে সুনামগঞ্জের তরুণ ও যুবসমাজকে সংগঠিত করে ইতিবাচক রাজনীতি, সামাজিক সমস্যা সমা ধান এবং দেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

About Author Information

Popular Post

ঘাপটি মেরা থাকা ফ্যাসিস্টের দোসর,গণতন্ত্র বিরোধী শক্তি সক্রিয় হয়েছে: রিজভী

গাড়ি-বাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে পুরোনো পথের রাজনীতিতে ফিরতে চায় আওয়ামী লীগ: এবি পাটি

Update Time : 6 Hours Ago