ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির উদ্যোগে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যে র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়ে ছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) বিকালে লাঙ্গলবাঁধ বাসস্ট্যান্ডে আয়োজিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল বারী মোল্লা।
এ অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহি উদ্দিন জোয়ার্দার।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, শৈলকুপা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হাসান মোল্লা, ৮ নম্বর ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুজ্জামান টিক্কা, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মোল্লা, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নায়েব আলী মণ্ডল, আব্দুল আলীম বিশ্বাসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
সভায় বক্তারা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরা জ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এবং বিক্ষোভ মিছিলটি লাঙ্গলবাঁধ বাসস্ট্যান্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মফিজুল ইসলাম শৈলকুপা ঝিনাইদহ 


















