ঝিনাইদহের শৈলকুপায় আঞ্চলিক মহাসড়কের বাক সরলী করণ প্রকল্প বাস্তবায়নে অধিগ্রহণকৃত জমিতে থাকা ৩২টি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ওমসড়ক ও জন পথ অধিদপ্তর (সওজ)।
বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বসন্তপুর ও রামজ য়পুর এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অধিগ্রহণকৃত জমিতে থাকা ঘরবাড়ি, দোকা নসহ ৩২টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
একই সঙ্গে এসব স্থা পনা ও জমিতে থাকা গাছপালা খোলা
নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামে ৭ জন ব্যবসায়ী অংশ নেন। এতে ৩২টি স্থাপনা বিক্রি হয় ৪ লাখ ১ হাজার ২০০ টাকায়।
অভিযানে সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের নি র্বাহী ম্যাজিস্ট্রেট পিযুজ চন্দ্র দে, ঝিনাইদহ সওজের নির্বাহী প্রকৌশলী তুহিন আল মামুন, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, সওজের উপবিভাগীয় প্রকৌ শলী জিয়া উদ্দিন, সহকারী প্রকৌশলী আহসান উল কবীর ও হাসান আল মামুনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সওজ’র কর্মকর্তারা জানায়, মহাসড়কের বাক সরলীকরণ প্রকল্প বাস্তবায়নের জন্য এসব জমি অধিগ্রহণ করা হয়েছে।
প্রকল্পের কাজ নির্বিঘেœ এগিয়ে নিতে অধিগ্রহণকৃত জমি থেকে অবৈধ স্থাপনা অপসারণের অংশ হিসেবে এ উচ্ছেদ
অভিযান পরিচালনা করা হয়।

মোঃ শাহানুর আলম ঝিনাইদহ। 


















