যশোরের চৌগাছায় দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তা বাদী দল (বিএনপি) চৌগাছা উপজেলা শাখা।
বুধবার (১৮ নভেম্বর) বাদ আসর চৌগাছা লাইট চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ধ্বনি প্লাজায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের পলাতক নেতা কর্মীরা ভারতে অবস্থান করে ভিডিও বার্তার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, দেশে সহিংসতা ও নাশকতার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়। দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় সবা ইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান এবং যুগ্ম সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তাকসহ অন্যান্য নেতা রা সমাবেশে বক্তব্য দেন। তাঁরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানা ন।
এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে নেতাকর্মীরা দলীয় কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

চৌগাছা (যশোর) প্রতিনিধি : 



















