নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে বাগেরহাট পৌর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বাগেরহাট চেম্বার অব কমার্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতা ন্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীদের ঐক্য বদ্ধ ও সতর্ক থাকতে হবে। যেকোনো ধরনের সন্ত্রাস, নাশক তা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে দলীয় নেতা কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব।
এ লক্ষ্যে পৌর বিএনপির প্রতিটি ওয়া র্ডের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করে আইনানুগভাবে তা মোকাবিলা করতে হবে।
বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শমসের আলী মোহন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম মিয়াসির আলাপ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক হাদিউজ্জামান হিরো, জেলা যুবদলের সহ-সভাপতি মনিরুজ্জামান মান্না, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী মুন্না, পৌর বিএনপির সাংগ ঠনিক সম্পাদক মহিতুর রহমান দুলাল, আবুল কালাম আ জাদসহ পৌরসভার নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
অনুষ্ঠান পরিচালনা করেন বাগেরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল।

ফকির গোলাম তাবরেজ,বাগেরহাট প্রতিনিধি: 


















