সাতক্ষীরার কালিগঞ্জে মাছের ঘেরে কাজ করার সময় বিদ্যু ৎস্পৃষ্ট হয়ে আব্দুল কুদ্দুস মোড়ল (৩০) নামে এক ঘের মালি কের মৃত্যু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের কদমতলা বিলে এ ঘটনা ঘটে।
নিহত কুদ্দুস মোড়ল কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয় নের কাশেমপুর গ্রামের নজরুল ইসলাম মোড়লের ছেলে।
স্থানীয় শিউলি আক্তার জানান, শনিবার সকাল ১১টার দিকে বৃষ্টির মধ্যে কুদ্দুস নিজের মাছের ঘেরে কাজ করছিলেন।
আজ দুপুর ১২টার দিকে ঘেরের বেড়িবাঁধে টাঙানো তারে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। পাশে থাকা তাঁর ভাগনে আল আমিন ঘটনাটি দেখে বাড়িতে খবর দেয়। পরে তাঁকে উদ্ধার করে নলতা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
শিউলি আক্তার জানান, কুদ্দুসের মরদেহ বাড়িতে রাখা হয়ে ছে। তাঁর বড় ভাই ইদ্রিস আলী মালয়েশিয়া থেকে দেশে ফি রছেন।
তিনি বাড়িতে পৌঁছানোর পর আগামীকাল রোববার সকাল ১০টায় স্থানীয় মসজিদে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহীনুর রহমান
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মুহা: জিললুর রহমান সাতক্ষীরা 


















