Dhaka , Friday, 13 November 2026
সর্বশেষ:
চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ফার্মেসিকে জরিমানা ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে বিভিন্ন ফসল ও ইটভাটার ক্ষতি!  তানোরে নির্মাণাধীন কোল্ড অবৈধভাবে ২৮০ বস্তা সার মজুদ  তানোরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে ধর্ষণ চেষ্টার মিথ্য মামলার অভিযোগ নবীন বরণ ও প্রাক্তন শিক্ষার্থীকে কৃতি সংবর্ধনা দিল মহেশপুর পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল ঠিকাদার লাপাত্তা,দেড় বছরেও শুরু হয়নি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের সংস্কার বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাকসহ চালান আটক মাদারীপুরে খাদ্য কর্মকর্তা শেখ জিকরুলের দক্ষতা ও মান বিক আচরণে প্রশংসায় স্থানীয়রা,অপপ্রচারের প্রতিবাদ শীতের আগমনেও ডুমুরিয়ার বিল ও জলাশয়ে এখন দেখা মিলছে না অতিথি পাখির ভাঙ্গা টোল প্লাজায় ট্রাকে আগুন দেওয়ার ভিডিও, দাবির সত্যতা মেলেনি

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়

  • Reporter Name
  • Update Time : 11:25 am, Thursday, 21 August 2025
  • 91 Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক মো. নাহিদ ইসলাম প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন মালয়েশিয়া। আগামী ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় অবস্থান করবেন তিনি। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর, যা অনুষ্ঠিত হচ্ছে এনসিপির ডায়াস্পোরা অ্যালায়েন্স–মালয়েশিয়া চ্যাপ্টারের আমন্ত্রণে।

তিন দিনের সফরে নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় এবং নৈশভোজে অংশ নেবেন। এছাড়া বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

সফরের অংশ হিসেবে একটি পাবলিক ইভেন্টে তিনি প্রবাসী রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী, শিক্ষার্থী এবং সাধারণ প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন। সেখানে গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রগঠনে প্রবাসীদের ভূমিকা এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে তাদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন নাহিদ ইসলাম।

আগামী ২৫ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে তার।

Tag :
Popular Post

চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ফার্মেসিকে জরিমানা

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়

Update Time : 11:25 am, Thursday, 21 August 2025