Dhaka , Tuesday, 24 November 2026
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক, স্ত্রী পলাতক গোসাইরহাটে টানা বর্ষণে নতুন সড়কের ব্যাপক ক্ষতি শালিখায় ডিম ক্রয় করাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬ সাতক্ষীরায় সেপটিক ট্যাংকির অক্সিজেন ফেল করে স্কুল ছাত্রসহ দুইজন নিহত, গুরুতর অসুস্থ একজন  ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নতুন কমিটির দায়িত্ব হস্ততর যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নড়াইলের নড়াগাতীতে তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় প্রতিবেশির কারাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জরিমানা ট্রাইব্যুনালে আদালত অবমাননার ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার ফুয়াদ পিয়ারপুর ইউনিয়নে মনোনয়ন নিয়ে স্থানীয় বিএনপির একাংশের আপত্তি, ত্যাগী নেতার দাবি মোহনপুরে মাশরুম চাষের উজ্জ্বল সম্ভাবনা

ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক, স্ত্রী পলাতক

ঠাকুরগাঁও পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ রাজু ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করে ছে পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্ত্রী রুমা আক্তার (২৫) পালিয়ে যান। পলাতক রুমাকে গ্রেপ্তারে অভিযান চালা চ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

​মঙ্গলবার (২৩ নভেম্বর)বিকেলে ঠাকুরগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকায় এই অভিযান পরিচা লনা করা হয়।

​পুলিশ জানায়, জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের পূর্ব পাশে একটি পাকা সড়কে মাদক কেনাবেচার প্রস্তুতি চল ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালা নো হয়।

এসআই মো. রমজান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে দুজন পালানোর চেষ্টা করেন।

এ সময় ধাওয়া করে রাজুকে আটক করা সম্ভব হলেও তার স্ত্রী পালি য়ে যান।

পরে আটক রাজু পালিয়ে যাওয়া নারীকে নিজের স্ত্রী বলে স্বীকার করেন।

​পুলিশের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে রাজু র দেহ তল্লাশি করে তার জিন্স প্যান্টের ডান পকেট থেকে পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ছাড়া তার ফেলে যাওয়া আরেকটি পলিথিন থেকে আরও ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।

সব মিলিয়ে উদ্ধার করা ইয়া বার পরিমাণ ৪০ পিস, যার ওজ ন চার গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা।

​অভিযানকালে মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি ওয়ানপ্লাস অ্যান্ড্রয়েড ফোন ও একটি সিম্ফনি বাটন ফোনও জব্দ করে ছে পুলিশ।

​আটক রাজু ইসলাম ঠাকুরগাঁও পৌরসভার ডিসি বস্তি এলা কার বাসিন্দা; তার স্থায়ী ঠিকানা পৌরসভার ৫ নম্বর ওয়া র্ডের কালীবাড়ী এলাকায়।

অন্যদিকে পলাতক রুমা আক্তার ডিসি বস্তির শাহাপাড়া নতুন ব্রিজসংলগ্ন এলাকার বাসিন্দা।

​পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং স্থানীয়দের দেও য়া তথ্যানুযায়ী, রাজু ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে একসঙ্গে ওই এলাকায় ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।

​এ ঘটনায় এসআই মো. রমজান আলী বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলমখান জানান, মামলার পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

About Author Information

Popular Post

ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক, স্ত্রী পলাতক

ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক, স্ত্রী পলাতক

Update Time : Just Now